শূণ্যতায় আমি পরিপূর্ণ (পর্ব ৩৪)

SHYAM

'নিবিড় হাত বাড়িয়ে ডাইরিটা নিয়ে খুলে দেখতে যাবে এমন সময় জারিফ এসে,'স্যার আপনি এখানে? এইদিকে গরু জবাই করার জন্য লোক এসেছে।ডেকোরেশনের লোকও চলে আসছে।'
নিবিড় মলিন গলায় বলল, 'ওদের কাজ করার অনুমতি দিয়ে দাও।আমি এখুনি আসছি।'
জারিফ চলে যেতেই নিবিড় ডাইরিটা হাতে নিয়ে,আপনার যদি আপত্তি না থাকে এইটা আমার কাছে থাকুক।যাওয়ার আগে যদি এই নিয়ে কোনো ব্যবস্থা করা যায়।আমি আপনার ছেলেকে খুঁজে দিতে পারব কিনা জানি না।তবে এই দেশটা খুবই ছোটো কখন কার সাথে দেখা হয়ে যায় বলা যায় না।হয়তো আপনার এই ডাইরি পড়ে এগিয়ে নিয়ে যেতে পারে আপনার সেই চেনা মানুষটার কাছে।'
মহিলাটি  ভারি নিশ্বাস ফেলে,' আমার ছেলের জন্য আমি চিন্তা করি না।যে বোনের কাছে আমার ছেলেটাকে দিয়েছি আমি জানি আমার ছেলে ভালোই আছে।তবে একটুখানি দেখার স্বাদ।যে স্বাদ কোনোকিছুতেই পূরণ হবে না।আচ্ছা তোমাকে একটা কথা বলব?
-'জ্বি বলুন!'
-'তুমি না বললে তোমার সব আছে,কোথায় ওরা?'
-'ওদের বাড়িতে।যদি কখনো পারি নিয়ে আসব একদিন এইখানে।আরেকটা কথা,আমি যাওয়ার পর মুনিয়াকে একটু দেখে রাখবেন।জারিফ এদিক সেদিক চলে গেলে মেয়েটা বড্ড একা।রাদিয়ও চলে যাবে কাল।আপনি সঙ্গ দিলে মেয়েটার মন ভালো থাকবে।'
-'ঠিক আছে বাবা।তোমার মা তোমাকে জন্ম দিয়ে স্বার্থক।তোমার মত ছেলে যদি সবার থাকতো তাহলে কোনো মা'ই অবহেলিত হত না।'
কথাটা শুনে নিবিড় বিব্রতবোধ নিয়ে,' আপনি কিছু জানেন না। তাই হয়তো এমন বলছেন।জানলে আমাকে কখনোই উপরে স্থানে বসাতেন না।'
কথাটা বলে নিবিড় দাঁড়ালো না।চোখ দ'টো ঘোলাটে হয়ে আসছে।ভেজে আসছে চোখের দুই কিনারায়।

সারারাত কাজ করেছে সবাই।ভোর রাত থেকেই রান্নার আয়োজন শুরু হয়েছে।নিবিড় বাবার মৃত্যু বার্ষিকীতে তিন চারটা গরু জবাই করে দুইটা এতিমখানা আশ্রম আর বাহিরের গরিবদের এবং বস্তির লোকদের এইখানে খাইয়ে থাকে।প্রতিবারের মতো আয়োজন একি থাকলেও আশ্রম বা এতিমখানার কারো মনে শান্তি নেই।সবার মনের গহিনে যেন নিবিড়কে হারানোর বেদনায় সব নিস্তব্ধ, নিষ্প্রাণ, নিস্তেজ হয়ে আছে।
নিবিড় ভোর চারটায় এসে একটু শুয়েছে।ঘুমাতে আসার আগে রাদিয়াকে অনেক ডেকেছে কিন্তু রাদিয়ার সাড়া মেলেনি।মেয়েটা সত্যি বড্ড অভিমানী। কাল পর্যন্ত যদি এইভাবে থাকে তাহলে তো তুষারের বাবার কাছে আমার মুখ দেখানোই অসম্ভব হয়ে পড়বে।কথাগুলো চিন্তা করতে করতেই চোখ লেগে গেল নিবিড়ের।
ক্লান্ত শরীরে জারিফ লাগাতার কাজ করেই যাচ্ছে।দম ফেলানোর যেন সময় নেই।এতো অল্প সময় এতকিছু ম্যানেজ করাটা যে কতটা ভয়াবহ অবস্থা তা জারিফ হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছে।তবে একটা মানুষের আস্থা বিশ্বাস কখনোই বিফলে যেতে দিতে নেই।

সকাল সাড়ে সাতটা।নিবিড় ফোনের ঘো ঘো শব্দ শুনে খাটের পাশে থাকা বক্সের উপর থেকে ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে রিসিভ করে কানে ধরতেই,' নিবিড় কখন থেকে ফোন দিতেছি আমি?বাট তুমি ঘুমাচ্ছ!'
নিবিড় কুয়াশার ঝাঁঝালো গলা শুনে,' ফোন সাইলেন্ট ছিল।আর ভোর রাতে ঘুমিয়েছিলাম তো তাই টের পাইনি।কেমন আছো বলো?'
-'তোমার মেয়ে যা শুরু করেছে ভালো থাকা যায়? '
-'কি করেছে নিলি?আর আমার লক্ষ্মী মেয়ের নামে একদম নালিশ করবা না?'
-'বাহ্ বাহ্ বাবা মেয়ে দেখছি ঠিক একি রকম।
ও কি বলছে জানো?'
-'কী বলছে?'
-'তোমাকে কাল বললাম না, আজ আমরা সবাই মিলে এক জাগায় যাব।কিন্তু ও তোমায় ছাড়া যাবে না।এখন কি করি বলো তো?'
-'ফোন আমার মামণির কাছে দাও।'
কুয়াশা অভিমান দেখিয়ে মেয়ের হাতে ফোন ধরিয়ে দিয়ে,' বাবার সাথে কথা বলে তাড়াতাড়ি নাশতা খেতে আসো।আমি তোমার দাদীকে খাইয়ে দিতে যাচ্ছি।'

নাশতার টেবিলে কুয়াশার বাবা জাহিদ রুপন্তি আসিফা সবাই বসেছে নাশতা করার জন্য।ছামিরও এসেছে কাল রাতে তবে এখনো ফ্রেশ হয়ে টেবিলে এসে পৌঁছাতে পারেনি।কুয়াশা রহিমা বেগমকে নিয়ে এসে টেবিলে বসিয়ে,রুপন্তি আপু,মা'কে শাড়িটা কেমন লাগছে বলো তো?'
রুপন্তি কিছু বলার আগেই আসিফা এসে রহিমা বেগমকে পিছন থেকে আলিঙ্গন করে,' একদম রাণীর মত লাগছে।কুয়াশা, জেঠিমা যৌবন কালে আমার মনে হয় যদি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো তাহলে প্রথম এওয়ার্ডটা জেঠিমা'ই পেতো।কি বলো রুপন্তি?'
রুপন্তি মুখে কিছু না বলে মায়ের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে ঠোঁটের কোনে হাসি ফুটালো।
কুয়াশা রহিমা বেগমকে খাওয়াতে যেতেই রহিমা বেগম ধরে ফেললেন।নিজের হাতে খাবে বলে চোখ বন্ধ করে আস্বস্ত করলেন।
সবাই যেন আরও অবাক হলো।এমন দৃশ্য এত তাড়াতাড়ি দেখবে কুয়াশা কল্পনা করেনি।

-'নিলি তুমি কিন্তু বাবাকে সত্যিটা এখনো বললে না।'
-'বাবা আমি তো সত্যিই জানি না আমরা কোথায় যাচ্ছি।তবে নানা ভাই বলেছে এমন জায়গায় গেলে নাকি সবার মন ভালো হয়ে যায়। '
নিলির কথা শুনে নিবিড় ভেবে পায় না এমন কোন জায়গা যেখানে গেলে মন ভালো হয়ে যেতে পারে।আবার মাকেও নিয়ে যাওয়া হচ্ছে।অবশ্য কুয়াশা মায়ের দিকে খেয়াল রাখবে তাতে কোনো চিন্তা নেই।
নিলির কথায় নিবিড় ভাবনা থেকে ফিরে এসে দুজনেই অনেক কথা বলে ফোন রাখল।নিবিড় খুব অবাক হয় নিলির এমন বড়দের মত আচরণে।মেয়েটা ঠিক তার মায়ের সব অভ্যাস পেয়েছে।
বাথারুমে গিয়ে গোসল করে নিল নিবিড়। মন এখন কিছুটা হালকা হয়েছে।মুনিয়াকে কফি নিয়ে আসতে দেখে,' রাদিয়া কোথায়?'
-'এখনো ঘুম থেকে উঠেনি।আপনি কফি খেয়ে নিচে আসুন আমি নাশতা দিচ্ছি।'
কথাটা বলে লুকিয়ে চোখ মুছতেই নিবিড়ের চোখে ধরা খেয়ে,' তুমি কাঁদছো কেনো মুনিয়া?'
মুনিয়া কান্নাজড়িত গলায় বলল,' আপনি আজ সত্যিই চলে যাবেন?'
নিবিড় জবাব দিল না।
মুনিয়া করুন গলায় বলল,' আপনি এমন কেনো?সবার ভালো করতে গিয়ে নিজের খারাপের কথা একবারও চিন্তা করেন না।আপনি জানেন? যে মানুষগুলোকে আপনি ছেড়ে যাচ্ছেন ওরা আপনাকে ছাড়া ভালো থাকতে পারে না। ভাইয়া প্লিজ আপনি যাবেন না।'
ভাইয়া ডাক শুনে নিবিড় চোখ তোলে তাকাল মুনিয়ার দিকে।এই প্রথম মুনিয়া তাকে ভাইয়া বলে ডেকেছে।
নিবিড় কিছু বলতে গিয়েও যেন পারল না।শুধু গভীর নিশ্বাস নিয়ে কফির মগটা নিয়ে খাটে বসে পড়ল।
মুনিয়াও আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল।

নিবিড় বাহিরে এসে সবকিছু দেখে নিয়েছে। জারিফ ফোনে কথা বলতে বলতে এসে,' স্যার রাদিয়া কি শুরু করেছে বলেন তো? যার বিয়ে দিবেন সেই যদি রাজি না থাকে তাহলে বিয়েটা দেওয়া কি ঠিক হবে?'
জারিফের এমন প্রশ্ন শুনে নিবিড় জবাব না দিয়ে ঘরের ভেতরে ঢুকে রাদিয়ার দরজার সামনে দাঁড়িয়ে, ' রাদিয়া দরজাটা কি তুমি খুলবে নাকি আমি ভাঙ্গবো? কাল থেকে অনেক সয়েছি তোমাকে।তোমার রাগ আমার উপর দেখিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? রাদিয়া আজ নয়তো কাল বিয়ে তো করবে তাই না? তাহলে এমন বাজে বিহেভ কেন করছো তুমি? ' কথাটা বলে নিবিড় চিৎকার দিতেই রাদিয়া দরজাটা খুলে শান্ত হয়ে খাটে বসেছে।
নিবিড় রুমে ঢুকে কিছুক্ষণ চুপ করে রাদিয়ার দিকে তাকিয়ে থেকে,' মনের ভেতর যেন হু হু করে উঠলো। সে কি নিজের অজান্তেই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছে? অনেক কান্না করেছে মেয়েটা। চোখ মুখ সব ফোলা। নিবিড় কাছে এগিয়ে এসে,' আমি জানি কেন তুমি এমন পাগলামি করছো। কিন্তু তোমার এই পাগলামির  প্রশ্রয় কি আমি তোমাকে দিয়েছি? তোমাকে আমি কখনো বলেছি আমি তোমায় ভালোবাসি?  নাকি তোমায় স্পর্শ করার চেষ্টা করেছি।একটা ছেলে আর একটা মেয়ে আট বছর এক বাড়িতে থাকা কিন্তু কম সময় নয়।এই আট বছরে আমি অনেক কিছু করতে পারতাম। তোমাকে ভালবাসার লোভ দেখিয়ে নোংরামি করতে পারতাম।কেউ বাঁধা দেওয়ার ছিল না।অন্য ছেলে হলে কি করতো আমি জানি না,তবে আমি যা করবো, সেটা হলো আমার কর্তব্য, দায়িত্ব আগে।আমি যেমন আমার ভালোবাসাকে মন প্রান দিয়ে ভালোবাসি তেমনি তোমাকে স্নেহ করি।ভালোবাসা আর স্নেহ এক জিনিস নয় রাদিয়া। 
নিবিড় এতকিছু বলার পরেও রাদিয়া কোনো শব্দ করেনি।
নিবিড় শ্বাস নিয়ে আবার বলল,' কুয়াশা যদি আমার জীবনে ফিরে নাও আসতো তবুও আমি তোমায় বিয়ে করতাম না। কারণ কুয়াশার ভালোবাসা আমি ভুলতে পারতাম না। কি করে ভুলতাম বলো? মেয়েটা আমায় বুঝ হওয়ার পর থেকেই ভালোবাসতো।নিবিড় আরও কিছু বলতে গিয়েও গলটা ভারি হয়ে গেল।
রাদিয়া করুন চোখে নিবিড়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল,' আমি রেডি হয়ে নিচ্ছি তুমি যাও।'
নিবিড় কথাটা শুনে আর কথা বাড়ালো না।রুম থেকে বেরিয়ে গেল।

কুয়াশার বাবা সহ সবাই গাড়িতে উঠেছে আশ্রমে যাওয়ার জন্য।কুয়াশা উঠতে যাবে তখনই শফিক সাহেবের গাড়ি এসে কুয়াশার গাড়ির সামনে থামল।
কুয়াশা গাড়িতে আর না উঠে, 'কাকা আপনি?'
-'মা'রে যে কাজটা আমায় দিয়েছিস সেটা করেই এসেছি। এই নে ফাইল।এইখানে সব পেপার আছে। '
কুয়াশা মুচকি হেসে,'থ্যাংকইউ কাকা।আরেকটা কথা আপনার একাউন্টে আমি টাকা পাঠিয়ে দিয়েছি।আশা করছি সেইগুলো আপনি কোনো কাজে লাগাতে পারবেন।আর ভালো থাকবেন কাকা।'
-'তুই খুব ভালো'রে মা।জীবনে অনেক বড় হও।আর যার জন্য এতকিছু করছিস তাকে নিয়েই ভালো থাকিস।আমি খুব অবাক হয়েছিলাম যেদিন শুনলাম তোর স্বামী মেহবুব সাহেব।খুব ভালো একজন মানুষ। এই শহরে কে না চিনে তাকে।'
আজমল হোসেন কুয়াশাকে ডাকতেই, 'আসছি বাবা। কাকা আমি যাই আপনি ভালো থাকবেন।আর এই শহর থেকে যাওয়ার সময় অবশ্যই আপনাকে জানাব।'
-'এখন কোথায় যাচ্ছ? '
-'আশ্রমে কাকা।'
-' হ্যাঁ যাও। '
কুয়াশা গাড়িতে উঠতেই গাড়ি চলতে লাগল আশ্রমের উদ্দেশ্যে। 

তুষারের বাড়ির লোক এসে পৌঁছেছে নিবিড়ের বাড়িতে।
নিবিড় তাদের নিয়ে ড্রইংরুমে বসালো। জারিফ থেকে শুরু করে সবাই তাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল।আশ্রমের সবাই তুষারকে দেখতে নিবিড়ের ড্রইংরুমে ভীড় জমিয়েছে।দেখে কেউ দাঁড়িয়ে না থেকে বাহিরে চলে যাচ্ছে। কুয়াশাদের গাড়ি এসে থামল আশ্রমের সামনে।ডেকোরেশন লোকেরা সবাইকে খেতে বসিয়ে দিচ্ছে।বাহিরের থেকে আসা মানুষের ভিড় দেখে কুয়াশা খুবই অবাক হল।একের পর এক খেয়ে চলে যাচ্ছে আর আসছে।আজমল হোসেন জাহিদ, ছামির আগে গাড়ি থেকে নেমে, এত মানুষের আনাগোনা দেখে ছামির বলল,' কাকা আমার মনে হয় এইখানে কোনো অনুষ্ঠান আছে আজ।মানুষের ভীড় দেখেছেন? আশ্রম এতিমখানায় এত ভিড় হয় আমার জানা নেই। '
আজমল হোসেন ছামিরের দিকে তাকিয়ে, ' আমাদের কী এখানে আসা উচিত হয়নি আজ?' 
কুয়াশা গাড়ি থেকে নেমে,' বাবা, আমার মনে হয় আমাদের ভেতরে যাওয়া উচিত। কারণ আমরা আসার সময় এত জিনিস পত্র নিয়ে আসলাম না দিয়ে চলে যাব?'
আশ্রমের একজন বয়স্ক লোক এসে,' আপনারা ভিতরে আসুন?এইখানে দাঁড়িয়ে আছেন কেন?'
জাহিদ লোকটাকে জিজ্ঞেস করল,আচ্ছা এইখানে কি আজ কোনো অনুষ্ঠান আছে?মানে এত লোক খাওয়াদাওয়া করছে,মানুষের এত ভিড়। '
লোকটা একগাল হাসি দিয়ে,আছে তো,আজ বাড়ির মেয়ের বিয়ে।আবার স্যারের বাবার মৃত্যু বার্ষিকী। '
কুয়াশা অবাক হয়ে,' মৃত্যু বার্ষিকী বিয়ে দু'টো এক সাথে? এই জন্যই হয়তো বিয়ের উৎসবটা তেমন নেই।ভাইয়া,আমরাও এসেছি ভালো হয়েছে।মালিকের বাবারও আজ মৃত্যু বার্ষিকী। '
লোকটা আবার বলল,'আচ্ছা এবার আপনারা চলুন।স্যার যদি জানতে পারে মেহমানদের বাহিরে দাঁড় করিয়ে রেখেছি উনি রেগে যাবেন।'
সবাই গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে গেল।একদিকে সবাই খাওয়া দাওয়া করছে।অন্যদিকে বাচ্চারাও খেলছে।লোকটা সবাইকে নিয়ে আশ্রমের নিচ তলায় একটা গেস্ট রুমে বসতে দিল।
-' আচ্ছা আপনার স্যার কখন ফ্রি হবে? '
কুয়াশার কথা শুনে লোকটা বলল,
-' জানি না।আপনারা বসুন আমি ছোট স্যারকে বলছি।'
-'ঠিক আছে আপনি এইটা বলবেন যে আমরা কিছু জিনিস পত্র নিয়ে এসেছি এই আশ্রমের জন্য।উনি যেন এইগুলো সদরে গ্রহন করেন।'
লোকটি এসে দেখে রাদিয়ার বিয়ে নিয়ে কথা কাটাকাটি হচ্ছে তুষারের বাবার সাথে নিবিড়ে।
নিবিড় তুষারের বাবার কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে।মনে হচ্ছে বিয়ে হচ্ছে টাকার সাথে ছোট্ট একটা অবুঝ মনের।
নিবিড় তবুও শান্ত গলায় বলল,'
দেখুন আংকেল জারিফকে আমি সব দিয়ে যাচ্ছি এই না আমি রাদিয়াকে কিছু দিয়ে যাচ্ছি না।আর আপনার সাথে তো আমার কোনো লেনদেনের ব্যাপারে কোনো কথায় হয়নি!'
তুষারের বাবা ক্রোধ যেন আরও বেড়ে গেল।জোরাল গলায় বলল,' হয়নি বলে এই নয় যে তুমি ওকে ঠকিয়ে সব প্রোপার্টি ওকে দিয়ে দিবে।আমি কী আমার ছেলেকে খালি মাঠে বিয়ে করাতে আসছি? আরে মা,বাবা নেই এক কূলে আপন বলতে তো কেউ নেই এমন মেয়েকে কেউ কোন দুঃখে বউ করবে? তারপর তোমার মত একটা ছেলের সাথে এক বাড়িতে থাকে তুমি কি ভেবেছ কেউ কিছু বুঝে না?সবাই সব বুঝে তোমার ভয়ে হয়তো কেউ মুখ খুলে না।'
তুষারের বাবার এমন ইঙ্গিত সবাই বুঝতে পেরে ড্রইংরুমে থাকা সবাই যেন ক্ষেপে উঠল।নিবিড় সবাইকে শান্ত হতে বলে, 'দেখুন আংকেল এইখানে রাগারাগির সময় নেই।বিয়েটা হতে দিন।রাদিয়াকে যা দেওয়ার আমি দিব।কিন্তু এইমুহূর্তে বিয়েটা তো হতে দিন।নিবিড় তুষারের দিকে তাকিয়ে,' তুষার তুমি তো কিছু বল? তোমার বাবা কথা দিয়ে এখন কথার খেলাপ করছেন।আর তুমি চুপ করে বসে আছ?'
নিবিড়ের কথা শুনে তুষার মিনমিনিয়ে বলল,' বাবা উপর আমি কিছু বলতে পারব না। কারণ এই বিয়ে বাবা'ই ঠিক
করেছে এখন বাবা যাই বলবে তাই হবে।'
নিবিড় তুষারের মুখে এমন কথা শুনবে ভবতেই পারেনি।নিবিড় এখন কি করবে বুঝতে পারছে না।কিন্তু এইমুহুর্তে বিয়ে ভেঙ্গে যাওয়া একটা মেয়ের জন্য কতটা অপমান জনক নিবিড় তা ভালো করেই জানে।রাদিয়া তো বিয়ে করতে চাইনি।হয়তো আমি ওর ভালো করতে গিয়ে কি খারাপ করে যাচ্ছি? নিবিড় ধপাস করে সোফায় বসে শান্ত হয়ে নিচের দিকে তাকিয়ে, ' আপনি কি চান বলুন?'
-' তুষারের বাবাও বসে, এই প্রোপার্টির ষাট পারসেন্ট আমার নামে করে দিবে।'
-' ঠিক আছে জারিফকে বলে আমি সব ব্যবস্থা করে দিব।তবে আপনার নামে নয় রাদিয়ার নামেই করে দিব।'

তুষারের বাবা মুচকি হেসে, আমি জানি নিবিড় কখনো তার কথার খেলাপ করবে না।কথাটা বলে নিবিড়ের কাঁধে হাত রেখে আমি এতক্ষণ তোমার ভালোবাসা পরীক্ষা করছিলাম বাবা।মেয়েটার বাবা মা নেই ভয় ছিল মনে।কিন্তু তোমার মত মানুষ যার পাশে আছে আমার আর কোনো ভয় নেই।তোমাকে ইঙ্গিত করে খারাপ কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।'
তুষারও হেসে বলল,'জ্বি ভাইয়া, বাবা বাড়ি থেকে আসার সময় আমাকে বলেছে আপনাকে পরীক্ষা করবে আপনি রাদিয়াকে কতটা ভালোবাসেন।এই জন্যই আমি এতক্ষণ চুপ ছিলাম। প্লিজ আমায় ক্ষমা করে দেন।'
কথাগুলো শুনে সবাই যেন স্বস্তির নিশ্বাস ফেলল।এতক্ষণ যে দম বন্ধ করা পরিবেশ ছিল সেটা এখন আর নেই।বিয়ের কাজ সম্পুর্ন করে সবাই মোনাজাত শেষ করে তুষারদের সবাইকে খেতে দেওয়া হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

WhatsApp