-'স্যার উনারা কিন্তু গেস্ট রুমে বসে আছে।আপনি যাবেন না?'
জারিফ কিছু একটা ভেবে, ' চাচা এককাজ করুন,আপনি আগে উনাদের খেতে দিন।স্যার এইদিকে ব্যস্ত আছে এখন স্যারকে বলার মত কিছু নেই।আপনি উনাদের বুঝিয়ে বলুন যে আমরা শীগ্রই হাতের কাজ শেষ করে আসছি।'
-'আচ্ছা ঠিক আছে।তাহলে আমি আর ঝুমুরের মা গেস্ট রুমেই খাওয়া দিয়ে দিই?'
-'হুম দিন।
তুষারদের খাওয়া শেষ হতেই নিবিড় মুনিয়াকে ইশারা করলো রাদিয়াকে নিয়ে আসতে।
তারপর তুষারের বাবার দিকে তাকিয়ে,'রাদিয়া আমার ছোটো বোনের মত।ওকে সবসময় ওর স্বাধীনতা দিয়েই চলিয়েছি। আমার নিজের কোনো মত আমি ওর উপর চাপিয়ে দিইনি এই বিয়েটা ছাড়া।
তুষারের বাবা নিবিড়ের হাত ধরে, তুমি ভরসা রাখতে পারো বাবা।আমি কখনো তোমার আমানত অযত্ন হতে দিব না।'
-' আংকেল আমি জানি আপনি আমার কথা রাখবেন।আরেকটা কথা না বললেই নয়।জারিফ পেপারগুলো নিয়ে আসো।'
জারিফ একটা ফাইল নিয়ে এসে নিবিড়ের হাতে দিল।
নিবিড় হাতে নিয়ে,এইটা রাখুন।আমার প্রোপার্টির ২০%
রাদিয়াকে দিয়েছি।এইটা বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা বলতে পারেন।'
তুষারের বাবা ফাইলটা নিবিড়ের হাতে দিয়ে,' আমাদের এইটা লাগবে না বাবা।তুমি আমার বউ মা'কে কতটা ভালোবাসো এইখানের সবাই তা জানে।'
নিবিড় চোখের পানি লুকাতে গিয়ে দেখে মুনিয়া রাদিয়াকে নিয়ে আসছে।
রাদিয়া ধীরে ধীরে এগিয়ে এসে নিবিড়ের সামনে দাঁড়াল।
ঝুমুরের মা আর লোকটা খাওবার নিয়ে এসেছে আরও দুইজনকে নিয়ে। তাদের এমন কান্ড দেখে সবাই খুব অবাক হয়ে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাচ্ছে।
কুয়াশা এগিয়ে এসে,' এই যে চাচা, আপনাকে বললাম এইখানের মালিককে ডেকে নিয়ে আসতে আর আপনি খাবার নিয়ে আসলেন?'
-' স্যার মামণিকে নিয়ে ব্যস্ত আছেন।বিয়ে শেষ হয়েছে তো।এখন কথাবার্তা শেষ করে আসবে।ছোট স্যার আবার বড় স্যাররে রেখে এখন কিছুতেই আসবেন না।তাই ছোট স্যার বলল,আপনাদের আগে খেতে নিতে।সব ঝামেলা শেষ করে স্যার এসে দেখা করবেন।
কথাটা শুনে কুয়াশা শান্ত গলায় বলল,' আমরা তো এইখানে খেতে আসিনি।এসেছি আপনাদের সাথে আজকের দিনটা একটু ভাগাভাগি করতে।আমরা বাহিরে খেয়ে নিব।আপনাদের ঝামেলা করতে হবে না।'
ঝুমুরের মা খাবার টেবিলে পানির গ্লাস রেখে,'আপ্নেরা খাইবেন না কইলে তো আর হইবো না।আসছেন যহন খাইতে হইবো। আমাগো চার যদি জানতে পারে আপনাগোরে না খাওয়াইয়া বিদায় দিছে তাহলে আমাগো খবর আছে। '
আজমল হোসেন এগিয়ে এসে,' কুয়াশা একটা জিনিস খেয়াল করেছিস? মানুষ একজন। কিন্তু সবার মুখেমুখে তার নাম।কতটা ভালো একজন মানুষ হলে সবাই তাকে এত ভালোবাসে!এ-যুগে এমন মানুষ খুবই বিরল।যে মানুষ এতএত মানুষের ভালোবাসা নিয়ে নিজেকে আগলে রেখেছে এমন একজন মানুষকে না দেখে চলে যাবি?না কুয়াশা উনাকে না দেখে আমার মোটেও যাওয়ার ইচ্ছে নেই।
কুয়াশা তার বাবার কথায় জবাব না দিয়ে,ঝুমুরের মা'কে বলল,আপনারা সত্যিই অনেক ভাগ্যবান এমন একজন মানুষের ছায়ার নিচে আছেন।'
কুয়াশা কথাটা বলতেই ঝুমুরের মা টলমলে চোখে, কান্না জড়িত গলায় বলল,হে ভাইগ্য কি আর আমাগো আছে মেডাম।চার আইজ সব ছাইড়া আমাগোরে জনমের মত এতিম বানাইয়া যাইবো গা। '
কুয়াশা ভ্রুঁ জোড়া কুঁচকে বলল,কোথায় যাবেন উনি?
-' চারের বউয়ের কাছে। মেলা দিন চার আমাগো লগে আছিল। এহন চারের বউ কইছে সব ছাইড়া চইলা চাইতে।'
কথাটা বলে ঝুমের মা আর দাঁড়ালো না।মুখে কাপড় দিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন।
কুয়াশাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফা এগিয়ে এসে,' বউটা মনে হয় মানুষের ভালো চায় না। আরে এমন স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। যে মানুষটা এত বড় মন নিয়ে থাকে না জানি লোকটা দেখতে কেমন? আমার খুব ইচ্ছে করছে দেখতে।'
কুয়াশা স্বস্তির নিশ্বাস ফেলে,' ঠিক আছে আমরা তাহলে উনার সাথে দেখা করেই যাব।'
রাদিয়া করুন চোখে তাকিয়ে আছে নিবিড়ের দিকে।চোখে আজ অনেক ভাষা। কিন্তু সেই ভাষা কেউ না বুঝলেও নিবিড় খুব ভালো করেই বুঝেছে। নিবিড়ও কি বলবে বুঝতে পারছে না। গলাটা যেন আটকে আছে।কিছু বললেও গলা থেকে বের হয়ে আসছে না।তবুও কিছু বলতে যাবে তখনই রাদিয়ার চোখ থেকে ঝরে পড়ছে পানির ফোঁটা।নিবিড় নিজের চোখকে অন্যদিকে ফিরে নিজেকে সংযত করে,হাত উঠিয়ে রাদিয়ার চোখের পানি মুছে দিয়ে,' এই পাগলী আজ কী কান্নার সময়?
কথাটা বলতেই রাদিয়া নিবিড়ের বুকে ঝাপিয়ে পড়ল।
নিবিড় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে রাদিয়ার কান্ড দেখে।
কিছুটা সময় স্তব্ধ থেকে,ডান হাতটা উঠিয়ে রাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে,' আমি তোমার জন্য এমন মানুষ বাছাই করেছি যে মানুষটা তোমাকে সারাজীবন আগলে রাখবে। তোমাকে ভালোবাসবে।তুষার খুব ভালো ছেলে তোমার অজানা নয়।আর আমি চাই তুমি কখনো তুষারকে কষ্ট দিবে না।'
তুষারের বাবা তুষারের কাঁধে হাত দিয়ে,' দেখেছিস ভাইয়ের দায়িত্ব কীভাবে পালন করতে হয়? সারাজীবন ছোট বোনটার সাথে নানা বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকিস।আজ থেকে শিখে নিবি ভাই না হয়েও ভাইয়ের দায়িত্ব কীভাবে পালন করতে হয়।'
মুনিয়া পাশ থেকে কথাটা শুনে, ঠোঁটের কোনে হাসি ফুঁটিয়ে মনে মনে বলছে,আংকেল আপনি যদি বুঝতেন এইটা কোন ভালোবাসা তাহলে আরও আগে বাঁশ বড়টা রেডি করতেন সবার জন্য।'
রাদিয়া মাথা উঠিয়ে,' তুমি আমাকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছিলে।আর আজ সত্যি সত্যিই বিদায় করছো।কিন্তু বিদায় দেওয়ার আগে একটা কথা রাখবে?'
-' তুমি এখন যা বলবে আমি সব শুনবো।শুধু একবার বলো তোমার কি চাই?'
-'তুমি তো আমাকে বিদায় দিয়ে চলে যাবে।দেখলাম সব গুছিয়েও নিয়েছ।কিন্তু আমার অনুরোধ আমি তোমাকে বিদায় দিয়ে যাব।মানে তুমি যাওয়ার পর আমি ওই বাড়িতে যাব। এর আগে নয়।
নিবিড় কি বলবে বুঝতে পারছে না।দ্বিধা গলায় বলল,তুষার তুমি কী ততক্ষণ ওয়েট করবে?
-'ভাইয়া আমিও চাই না রাদিয়াকে এইভাবে নিতে। আপনি চলে যাচ্ছেন এইখানে সবাই অনেক কষ্টে আছে।বরং আপনি যাওয়ার পর আমরা যাব।'
নিবিড় দীর্ঘশ্বাস ফেলে,' ঠিক আছে।'
জারিফ কাছে এসে,স্যার এইবার তো সব ঝামেলায় মিটে গেছে এখন না হয় আপনি খেয়ে নিন।
নিবিড় সবাইকে বসতে বলে, জারিফের সাথে গেল খাবার টেবিলে। জারিফেও খেতে বসল একসাথে।
-'স্যার একটা কথা বলার ছিল।'
-'বল?'
-'আশ্রমে নাকি একটা ফ্যামিলি এসেছে।তারা আপনার সাথে দেখা করতে চায়। আশ্রমের জন্য নাকি অনেক জিনিসপত্র নিয়ে এসেছে।'
নিবিড় কিছুক্ষণ চুপ থেকে পানির গ্লাস নিয়ে পানি খেয়ে,'জারিফ আমার সাথে দেখা করে কোনো লাভ নেই।এককাজ কর,উনারা যেহেতু কষ্ট করে এসেছেন ফিরিয়ে দিও না।এসেছেন যখন ঘুরেফিরে দেখুক। '
-'জ্বি স্যার।'
-'ভালো কথা জারিফ,আমি আমার গাড়িটা নিয়ে ওই বাড়ি গেলে তুমি সকালে গিয়ে গাড়িটা নিয়ে এসো।আট বছরের জীবনের কোনো কিছুই আমি আমার কাছে রাখতে চাই না।'
জারিফ কথাটা শুনে মনটা যেন পুরোই খারাপ হয়ে গেল।কিন্তু কোনো জবাব দিল না।সে ভালো করে জানে নিবিড় যেটা বলেছে ওইটাই শেষ কথা।
নিবিড় হাত ধুতে ধুতে আবার বলল,'আমি একটু পরেই চলে যাব।ভেবেছিলাম রাদিয়াকে বিদায় দিয়ে যাব।কিন্তু ও জেদ ধরেছে আমাকে বিদায় দিবে।তাই ভাবছি দেরি না করে যাওয়াটাই ভালো হবে।'
জারিফ নিজের চোখ মুছে,' উপর নিচ মাথা নাড়লো।
নিবিড় নিজের রুমে গেল,আর জারিফ কথাটা এসে ড্রইংরুমে বলতেই সবাই যেন গম্ভীর হয়ে গেল।আশ্রমে কথাটা ছড়াতে বেশি দেরি হলো না।সবাই যেন কান্নায় ভেঙ্গে পড়েছে।আশ্রমের মানুষগুলো দৌড়ে সামনের বিল্ডিংয়ে যেতে দেখে কুয়াশারাও বেরিয়ে এলো। আসিফা রহিমা বেগমকে এনে সামনের করিডরে বসালো। কুয়াশা করিডর থেকে নেমে, 'একটা মহিলাকে ডেকে,সবাই ওইদিকে ছুটছে কেন? কী হয়েছে ওইখানে?
মহিলাটি আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে,' আমাদের সাহেব চলে যাচ্ছেন।তাই সবাই সেহেবের কাছে যাচ্ছেন।সাহেব ওই বিল্ডিংয়ে থাকে।'
-'আচ্ছা আপনারা উনাকে আটকাচ্ছেন না কেন? আপনাদের এত কষ্ট হচ্ছে তবুও আপনারা উনাকে যেতে দিচ্ছেন?'
-'সাহেবের দোষ নাই।উনার পরিবার চাচ্ছে উনি উনাদের কাছে ফিরে যেতে।তাই উনি ছোট সাহেবকে আমাদের দায়িত্ব দিয়ে চলে যাচ্ছেন।'
কুয়াশা কথা বলতে বলতে সদর দরজায় এসে দাঁড়াতেই আফসানা বেগমের সাথে ধাক্কা লেগে গেল।
তিনিও কেমন হন্তদন্ত হয়ে দরজা দিয়ে বের হয়ে আসছিলেন। তাই কুয়াশাকে খেয়াল করেনি।
কুয়াশার সাথে ধাক্কা খেতেই,মহিলাটি বলল,'আপা আপনি কোথায় যাচ্ছেন? সাহেব চলে যাবে আপনি এইখানে না থেকে চলে যাচ্ছেন?'
আফসানা বেগম, চোখ মুছে আমি সহ্য করতে পারছি না রুনা।ছেলেটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে।এতটা দিন ছেলেটাকে দেখে মনে শান্তি পেতাম।আর আজ সব ছেড়ে চলে যাচ্ছে।'
কুয়াশা এবার চুপ করে না থেকে, ' আচ্ছা আপনারা কেমন মানুষ বলেন তো? সবাই মিলে একটা মানুষকে আটকাতে পারছেন না? চলুন উনাকে আমাকে দেখিয়ে দিন।আপনারা না পারলে আমি গিয়ে বোঝাব। আপনাদের কাঁদিয়ে উনি গেলে কী শান্তি পাবেন? পাবেন না।কোথায় উনি চলেন, আমাকে দিখিয়ে দিন।'
আফসানা বেগম রুনাকে বলল,রুনা ছেলেটা উপরে নিজের রুমে আছে।বোধহয় রেডি হচ্ছে যাওয়ার জন্য।তুমি উনাকে নিয়ে যাও।'
কথাটা বলে আফসানা বেগম সামনে পা বাড়ালেন আর কুয়াশা তার সামনে পা বাড়ালো।
রুনা কুয়াশাকে ড্রইংরুম পর্যন্ত নিতেই মুনিয়া সামনে পড়তেই জিজ্ঞেস করল,' রুনা খালা উনি কে?'
-'ম্যাডাম, সাহেবের সাথে দেখা করতে চান।তাই আফসানা আপা বললে উনাকে নিয়ে আসতে।
-'ওহ্! তুমি যাও।আপনি আমার সাথে আসুন।
কথাটা বলতেই কুয়াশা মুনিয়ার পিছন পিছন যেতে যেতে বলল,' আচ্ছা আপনারা সবাই উনাকে এত ভালোবাসেন কিন্তু উনি চলে যাচ্ছেন আপনারা সবাই চুপ করে আছেন?'
-'কিছু করার নেই।এইখানে আমরা সবাই উনার আশ্রিত বলতে পারেন।আগে তো জানতাম উনার এই কূলে কেউ নেই।এখন উনার সব এসেছে তাই উনি চলে যাচ্ছেন।
মুনিয়া নিবিড়ের রুমের সামনে এসে,উনি ভিতরে আছে।আপনি গিয়ে কথা বলুন।আমি আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিচ্ছি।
কুয়াশা মুনিয়ার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে রুমে ঢুকলো।
নিবিড় তখন কোট পরছিল আয়নার সামনে দাঁড়িয়ে।
কুয়াশা এসে,কোনো বনিতা না করে,' এই যে গুনি মানুষ, সবাইকে এইভাবে কাঁদিয়ে চলে যাচ্ছেন কেন?
কথাটা শুনে নিবিড় আয়ানায় কুয়াশাকে দেখে চমকে স্তব্ধ হয়ে গেছে। কুয়াশা তেমন একটা খেয়াল না করে নিচের দিকে তাকিয়ে হাত দু'টি মুচড়াতে মুচড়াতে বলল,' দেখুন, আপনি আমাকে চিনবেন না।আপনার আশ্রমে এসেছি আজ আমার বাবার মৃত্যু বার্ষিকী। তাই ভাবলাম অসহায় মানুষগুলোর সাথে একটু সময় কাটাবো। কিন্তু এইখানে এলাহি আয়োজন। এত আয়োজন করলেন কিন্তু একটাবার ভেবেছেন ওই মানুষগুলো আপনার জন্য কষ্ট পাচ্ছে? তাদের মনে আনন্দ নেই,সুখ নেই, শান্তি নেই।আছে শুধু হাহাকার। কারণ আপনার জন্য।তারা মানতে পারছে না আপনি তাদের ছেড়ে চলে যাবেন।আমি এখানে এসে শুনলাম আপনার স্ত্রী নাকি চাইছেন আপনি চলে যেতে। কিন্তু এ কেমন ভালোবাসা বলুন তো? আপনার ওয়াইফ মনে হয় মানুষের ভালোটা দেখতে পারেন না।না হলে আপনার মত স্বামী পেয়ে কেউ এমন উপদেশ দেয়? আপনার উদারচিন্তার প্রতি আমি সম্মান জানাই,শ্রদ্ধা করি। সবাই আপনার মত করে যদি চিন্তা করতো তাহলে আমাদের দেশটা আরও আগেই পাল্টে যেত।আপনাকে দেখে অনেককিছু শিখার আছে।প্লিজ আপনি এই মানুষগুলোকে ছেড়ে যাবেন না।'
নিবিড় মুখে জবাব না দিয়ে ঘুরে তাকালো।নিবিড় কুয়াশার দিকে এগিয়ে আসতেই কুয়াশা সামনের দিকে তাকিয়ে হকচকিয়ে, স্তম্ভিত গলায় বলল,'নিবিড়!'
আফসানা বেগম তড়িঘড়ি করে হেঁটে আশ্রমের সিঁড়ি দিয়ে উঠতেই করিডরে রহিমা বেগমকে বসে থাকতে দেখে অবাক হলেন।কোনো কিছু না ভেবেই দৌড়ে রহিমা বেগমের সামনে বসতেই রহিমা বেগম চমকে উঠলেন।আফসানা বেগমকে দেখে যেন আরও বিস্মিত হলেন।
আফসানা রহিমা বেগমকে দেখে যেন প্রান ফিরে এলো।এতবছর পরেও যেন চিনতে কষ্ট হয়নি তার।
উৎকন্ঠে বলল,আপা ও আপা তুমি আমাকে চিনতে পারছো? আপা, আমি তোমার এক রাতের বোন।যাকে তুমি আশ্রয় দিয়ে ছিল তোমার বুকে।আপা চিনতে পারছো তুমি আমাকে?'
রহিমা বেগম অবাক হয়ে তাকিয়ে ছিলেন দীর্ঘ সময়। আফসানা বেগমের কথাগুলো যেন আকাশ ভারি হয়ে আসছে কিন্তু রহিমা বেগমের কোনো জবান নেই অশ্রুসিক্ত চোখ ছাড়া।
আসিফা আফসানা বেগমকে উদ্দেশ্য করে,'আপনি কী করছেন এইটা? উনি কথা বলতে পারেন না। আপনি কি উনাকে চিনেন? '
আসিফার কথা শুনে আফসানা আসিফার দিকে তাকিয়ে আবার রহিমা বেগমকে বাহুডোর ধরে ঝাকিয়ে,আপা তুমি আমার সাথে কথা বলবে না? আপা গো আমি আজ এতটা বছর পথে চেয়ে আছি ছাতক পাখির মত।ভেবেছিলাম কোনো না কোনোদিন আমি তোমাকে কাছে পাব।আমার ছেলেটাকে একটাবার ছুঁয়ে দেখব।আমি কথা দিচ্ছি আপা তোমার ছেলে তোমারই থাকবে।দরকার হলে আমি দূর থেকে একটা বার দেখব।আমার ছেলেটা কেমন হয়েছে আপা? তোমার মত তাই না?
জাহিদ কিছু বলতে যাবে তখনই আজমল হোসেন হাত উঠিয়ে বাঁধা দিলেন।
রহিমা বেগম আফসানার কথা শুনে নিজের একটা হাত আস্তে আস্তে আফসানার গাল ছুঁয়ে দিয়ে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন।
আফসানাও যেন স্বস্তির নিশ্বাস ফেলেছে।ফেরে পেয়েছে নতুন করে বাঁচার আশা।দুজন দুজনকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন।
আফসানা নিজেকে ছাড়িয়ে পাগলের মত করে, খুশি খুশি গলায় বলল, আপা আমার ছেলেটা অনেক বড় হয়েছে তাই না।নিশ্চয় এতদিনে বিয়েও করেছে।ছেলের বউটা আমাকে এক নজর দেখাবে আপা? '
নিলি রুপন্তির কাছে দাঁড়িয়ে এতক্ষণ সব দেখছিল।রুপন্তির হাত ছেড়ে রহিমা বেগমের কাছে এসে,দাদী, উনাকে তুমি চেনো? উনি কী তোমার বোন হয়? '
রহিমা বেগম নিলিকে আফসানার সামনে এগিয়ে,মুখে জড়তা নিয়ে,আমার নিবিড়ের মেয়ে।
কথাটা বলতেই যেন নিশ্বাস বন্ধ হয়ে আসছিল রহিমা বেগমের।
সবাই হতভম্ব হয়ে আছে।রুপন্তি তড়িৎ ভাবে,এসে ভাবি মা কথা বলছে? '
আসিফাও মুখে হাসি নিয়ে,' হ্যাঁ রুপন্তি জেঠি'মা কথা বলছে।কুয়াশা কোথায় গেল? আসিফা এইদিক সেদিক তাকিয়ে, বাবা কুয়াশা কোথায়? '
ছামির বলল,ভাবি ওই বিল্ডিংয়ে গেল দেখলাম।
আফসানা রহিমা বেগমের দিকে ফ্যাঁসফ্যাঁসে গলায় বল,'নিবিড়?'
-'হু তোমার ছেলে।'
আফসানা নিলিকে কাছে টেনে বুকের সাথে জড়িয়ে যেন শান্তির নিশ্বাস ফেলল।চোখ বন্ধ করে যেন অনুভব করতে লাগলো নিজের ছেলেটার গন্ধ।
রহিমা বেগম চোখ মুছলেন।রুপন্তির একটা হাত ধরে, 'কুয়াশাকে ডাক। '
আফসানা বেগম আবার রহিমা বেগমের দিকে তাকিয়ে, আপা তুমি এইখানে? এরা তোমার পরিবার?'
রহিমা বেগম মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে,রুপন্তিকে দেখিয়ে, আমার মেয়ে।'
সবার আর বুঝার বাকি নেই আফসানা যে নিবিড়ের নিজের মা।
জারিফও নিবিড়ের কথা মনে পড়তেই বেরিয়ে এলো। এসে নিলিকে দেখে, 'নিলি মামণি তুমি এইখানে?'
জারিফকে দেখে নিলি দৌড়ে, 'আংকেল তুমি এইখানে?'
-' হুম মামণি কিন্তু তুমি কার সাথে এসেছো?'
-' মা, দাদী, ফুফি সবাই এসেছে দেখ।'
জারিফ এগিয়ে এসে,' আপনারা সেই পরিবার?স্যার জানেন না আপনারা আসবেন?
আজমল হোসেন দ্বিধা গলায় বললেন,' কোন স্যার?'
জারিফ মুচকি হেসে,' একমিনিট আপনি নিলি মামণির কি হন?'
আজমল হোসেন একটু কেশে,' আমি ওর নানা ভাই।'
-' হুম তার মানে আপনি স্যারের শ্বশুর। '
আফসানা বেগম জারিফের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল,বাবা তুমি কী উনাদের আগে থেকে চেনো? '
-'না খালা আমি নিলিকে ছাড়া উনাদের কাউকে চিনি না।
তবে উনারা হচ্ছেন আমাদের নিবিড় স্যারের পরিবার।
আফসানা চোখ মুখ মুছে উৎসুক গলায় বলল, তোমার স্যারের পরিবার? '
-'জ্বি খালা।উনাদের নিয়ে ভেতরে আসুন।স্যার জানতে পারলে সবার বকা শুনতে হবে।উনার পরিবার এইখানে দাঁড়িয়ে, ছিঃ ছিঃ ব্যাপারটা কেমন যেন হয়ে গেল।