'মাঝরাতের ঠান্ডা হাওয়া বইছে। ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা দুটো মানুষকে ছুঁয়ে যাচ্ছে সেই শীতল হাওয়া। সোডিয়ামের আলোয় কুয়াশাকে দারুন লাগছে।চুলগুলো উড়ছে বাতাসে।নিবিড়ের ইচ্ছে করছে হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিতে।কিন্তু কোনো অজানা কারণে আর হয়ে উঠেনি।
অনেকটা সময় পেরিয়ে গেল নিরবতায়।সে নিরবতাকে ভেঙ্গে কুয়াশা বলল,'নিবিড় তোমাকে একটা কথা বলব?
নিবিড় প্রশ্নবোধক চাহনিতে তাকাল কুয়াশার দিকে।
কুয়াশা ম্লান গলায় বলল, 'আমাকে আট বছর ফিরিয়ে দিবে?
কথাটা শুনে নিবিড় সামনের স্রোতের দিকে তাকাল।সে কি করে কুয়াশাকে আট বছর ফিরিয়ে দিবে? এইটা তো কখনো সম্ভব নয়।হয়তো ভালোবাসা দিয়ে অভাব পূরণ করা যাবে কিন্তু বছর তো নয়।
-'তুমি কি ভাবছো আমি বাচ্চাদের মতো কথা বলছি? কীভাবে তুমি আট বছর ফিরিয়ে দিবে তাই না?এইটা তো সম্ভব না। আমার একটা কথা রাখবে?'
নিবিড় জবাব না দিয়ে আবার তাকাল কুয়াশার দিকে।
-'মা আর নিলিকে তুমি নিয়ে যাও তোমার কাছে।আর রাদিয়া, ও তোমাকে অনেক লাভ করে।যেটা আমি ওর চোখ দেখেই বুঝেছি।ও তোমাকে অনেক ভালো রাখবে।হয়তো আমার ভালোবাসা তোমার জীবন পূর্ণ ছিল না বলে তুমি আমায় শূন্য করে রেখে গিয়েছিলে।'
কুয়াশা কথাটা বলতেই নিবিড় পাশে ফিরে কুয়াশাকে নিজের বুকের সাথে টেনে নিয়ে,'আমি এতোক্ষণ চাইনি রাস্তার কুকুর বিড়ালের মত করে রাস্তায় তোমাকে কাছে টানবো।কিন্তু এখন না এনেও উপায় নেই।ভালোবাসা মানে বুঝো?
কুয়াশা ছলছল চোখে নিবিড়ের চোখের দিকে তাকিয়ে আছে।
-'আমি তোমায় ভালোবাসি যেমন সত্য তেমনি সত্য রাদিয়াকে আমি স্নেহ করি।ভালোবাসা একসাথে একি বিছানায় ঘুমালেই হয় না।যদি ভালোবাসা থাকে তাহলে সাত সমুদ্রের ওইপাড়ে থেকেও ভালোবাসা যায়।ভালোবাসা শুধু জড়িয়ে ধরাকে বলে না।ধুর থেকে মিস করাকেও ভালোবাসা বলে।
এই যে ধরো কোনো স্বামী তার স্ত্রীকে রেখে বাহিরে চলে যায় তারা কি প্রতিদিন বাড়ি আসতে পারে?
কুয়াশা ডানেবামে মাথা নাড়লো।
-'তাহলে মাসে?
কুয়াশা আবারও মাথা নাড়লো।
-'এখন তুমি বলো তাই বলে কী ওদের ভালোবাসা নেই?আছে!আর আছে বলেই তারা অপেক্ষা করে দিন, মাস, বছর,।
তবে হ্যাঁ ওদের আর আমাদের ব্যাপার একদম আলাদা। আমি তোমার প্রতি অন্যায় করেছি আমি জানি সেই জন্য আমি তোমার কাছে বারবার ক্ষমাও চাইছি।তুমি যদি বলো এতে চলবে না তাহলে তুমি আমায় যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব।
বলো তুমি আমায় কি শাস্তি দিতে চাও?
কুয়াশা কান্না জড়িত কন্ঠে নিজের একটা হাত উঠিয়ে নিবিড়ের গাল ছুঁয়ে,'সত্যি আমি যা শাস্তি দিব তুমি মেনে নিবে?'
নিবিড় অসহায় চোখে তাকিয়ে, মাথা নাড়লো উপর নিচ।
-'তাহলে তোমার এসব কিছু ছেড়ে দাও।আমাদের এত টাকা লাগবে না।আমরা আগের মতো চট্টগ্রামে ছোট্ট সেই ফ্ল্যাটে কাটাবো।আমাদের ছোট্ট সংসারটায় আমি তুমি নিলি মা থাকবো।বাবাকে বললে তোমার চাকরিটার আবার ব্যবস্থা করে দিবে।চাই না আমাদের এতো টাকা।এই টাকায় কোনো ভালোবাসা নেই।আমি আগের দিনগুলো বড্ড মিস করি খুব মিস করি।
নিবিড় কুয়াশার কথা শুনে চুপ করে আছে।কুয়াশাকে কি করে বুঝাবে কতগুলো মানুষের দায়িত্ব তার কাঁধে।হয়তো কুয়াশাকে এখন বললে বিশ্বাস করবে না। বলবে আমি ওর কথা রাখবো না বলেই এইসব বাহানা খুঁজছি। কিন্তু আমি কুয়াশাকে আমার আর কোনো ভুলের জন্য হারাতে চাই না। আশ্রম এতিমখানার কথা চিন্তা করলে শুধু হবে না।আমি যে আমার কুয়াশাকেও আর কষ্ট দিতে চাই না।কিছুতেই না।
-'কি গো তুমি যে চুপ করে আছো? আমার কথা তুমি রাখবে না?'
নিবিড় মুখে হাসি ফুটিয়ে মাথা নেড়ে, ' আমার বউ যা বলবে সব হবে। এতবছর পর আমি তোমাকে আমার কাছে পেয়েছি আর হারাতে চাই না। তোমাকে ছাড়া আমার বড্ড একা লাগে।নিঃসঙ্গতা যেন ঘিরে রাখে চারপাশে। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়ে নিবিড়। '
ভোরের আলো ফুটার আগেই কুয়াশাকে বাড়ির সামনে নামিয়ে নিবিড় কুয়াশাকে আবার ডেকে বলল,'নিলির রাগ ভাঙ্গিয়ে নিতে '
কুয়াশা মাথা নেড়ে, হাত নাড়িয়ে নিবিড়কে বিদায় দিল।
নিবিড় বাড়ি এসে লম্বা একটা ঘুম দিল।কতশত যুগ পার করে যেন ঘুমিয়েছে সে।
সকাল সকাল কুয়াশা গোসল করে বেরিয়ে দেখে আসিফা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে।
-'কি ব্যাপার ভাবি হাসছো যে?'
আসিফা খাঠে বসে পা নাড়াতে নাড়াতে, চিকন স্বরে বলল,'ভালোবাসায় গা ভাসিয়ে এসেছে আমার ননদিনী। সারারাত নিবিড় সাহেবের আদর খাওয়া হয়েছে তাই না? তবে বুড়ো বয়সের প্রেমগুলোও কিন্তু আলাদা রোমান্টিক, বুঝলে?'
-'ভাবি তেমন কিছুই না।'
-' উহু জানি তেমন কিছু না।তাই তো রাগ ভাঙ্গানোর জন্য কপালে নাকে ঠোঁটে চুমু খেয়ে রাগ ভাঙ্গাতে হয়।অবশ্য এত বছর পর এত কাছাকাছি এসেছে এইটা তো খুব অল্প হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম,,,,,
আসিফাকে বলতে না দিয়ে কুয়াশা ন্যাকা স্বরে বলল,'তার মানে তুমি আড়াল থেকে দেখেছো?
ভাবি তুমি এইটা ঠিক করলে না।'
-'ঠিক না ভুল জানি না। কথাটা বলে আসিফা গলার স্বর ভারি করে,তোমরা যে আবার এক হয়েছো এতেই আমি খুশি।তোমার দুজন দুজনকে ছাড়া পরিপূর্ণ না।'
এমন সময় নিলি দৌড়ে এসে, 'মাম্মা বাবা তো এখন থেকে তো আমাদের সাথে থাকবে তাই না?'
কুয়াশা নিলির কপালে চুমু দিয়ে,' হ্যাঁ মামণি। তোমার বাবা আমায় কথা দিয়েছে ওর সব ছেড়ে আমাদের সাথেই থাকবে।'
আসিফা একটু অবাক হয়ে,'সব ছেড়ে মানে?'
কুয়াশা রাতের বলা কথাগুলো আসিফাকে বলল।সব শুনে আসিফা বলল,' এইটা ঠিক হবে?'
-'জানি না।তবে ও আমায় কথা দিয়েছে।এক কাজ করলে কেমন হয় বলো তো? এইখানে নাকি একটা বড় আশ্রম আর এতিমখানা আছে।ওর যা আছে সব ওদের নামে করে দিলেই তো হয়।'
-'তুমি বাচ্চাদের মত কথাবার্তার বলছ।বলা যেমন সহজ করাটা কঠিন।কেনো যে ভাইয়া তোমার এইসব গাজাখুরি কথাবার্তা মেনে নেয় আমার জানা নেই।'
কথাটা বলে আসিফা বেরিয়ে গেল কুয়াশার রুম থেকে।
কুয়াশাও দাঁড়িয়ে না থেকে নিলিকে নিয়ে রহিমা বেগমের রুমে গিয়ে চমকে গেল।রহিমা বেগম নিচের চেষ্টায় দাঁড়াতে চাইছে।অনেক চেষ্টা করার পর শক্তির কাছে হেরে বসে পড়লেন তিনি।কুয়াশা এগিয়ে গিয়ে, ' মা আমার হাত ধরো।'
রহিমা বেগম হাত দিতেই কুয়াশা আস্তে আস্তে রহিমা বেগমকে দাঁড় করিয়ে,' হাঁটানোর চেষ্টা করল।তারপর এনে বসিয়ে,'সব ঠিক হয়ে যাবে।তুমিও আগের মতো সুস্থ হয়ে যাবে।
এখন থেকে তোমার ছেলে আমাদের সাথেই থাকবে।আর ও তোমাকে সুস্থ করে তুলবে দেখো।'
রহিমা বেগম কুয়াশার হাতের উপর হাত রেখে চোখের পানি ছেড়ে কুয়াশাকে বুকে আসতে বলল।
-'মা বাবার মৃত্যু বার্ষিকীতে নিবিড়কে বলব আমাদের সাথে ওই আশ্রমটায় যাওয়ার জন্য।
বাবা আশ্রমের নামটা যেন কি বলেছে আমার মনে নেই।নিবিড়কে বললে হয়তো ও চিনবে।'
কুয়াশা নিজে নিজে আজ রহিমা বেগমের সাথে বকবক করেই যাচ্ছে।রহিমা বেগমও কুয়াশার কথা শুনছে আর মাঝে মাঝে মুচকি হেসে সায় দিচ্ছে।
পরেরদিন নিবিড় জারিফকে বলল,আশ্রমের সবাইকে সামনের খালি জায়গাটায় ডাকার জন্য।মুরুব্বি বাচ্চা থেকে শুরু করে সবাইকে।
রাদিয়া আর জারিফ নিবিড়ের এমন কথা শুনে ঘাবড়ে গেল।জারিফ অপরাধীর মতো নিচের দিকে তাকিয়ে,'স্যার আপনি এতোদিন যা করেছেন আমি পাল্টা প্রশ্ন না করে সব মেনে নিয়েছি।কিন্তু আজ কি এমন হলো যে আপনি সবাইকে এইভাবে ডাকছেন? কোনো সমস্যা হয়েছে স্যার?নাকি কাল যে অনুষ্ঠান আছে সেই ব্যাপারে কথা বলবেন?'
নিবিড় গম্ভীর গলায়,'জারিফ কথাগুলো আমি সবার সামনে বলতে চাই।'
-'জ্বি স্যার।'
রাদিয়া আর কোনো প্রশ্ন করার সাহস পেল না।
বিকেলে নিবিড় সবাইকে একসাথে দেখে অসহায় চোখে কিছুক্ষণ তাকিয়ে ছিল।গলাটা পরিষ্কার করে ঢোক গিলে বলল,'কেমন আছেন সবাই?
সবাই জোরে এক আওয়াজে ভালো বলে নিবিড়কে পাল্টা প্রশ্ন করল।
-'আমিও খুব ভালো আপনাদের দোয়ায়।কয়েক মাস থেকে ব্যস্ত থাকায় আমি নিজে আপনাদের কোনো খবর নিতে পারি নাই।তবে আজ আপনাদের কাছে এসেছি একটা আর্জি নিয়ে। '
সবাই চুপ হয়ে আছে।নিবিড় সদর দরজার সামনে দাঁড়িয়ে সামনে থাকা মানুষগুলোকে প্রান ভরে আবার দেখছে।
-'আপনারা নিশ্চই জানেন, আমার বেশির ভাগ কাজের দায়িত্ব আমি এই জারিফকে দিয়ে থাকি।
কথাটা বলে পিছনে হাত বাড়িয়ে জারিফকে নিজের পাশে দাঁড় করিয়ে,এবং আপনাদের দায়িত্বও।আপনাদের সকল সুযোগ সুবিধা তার কাছেই আপনারা জানিয়ে থাকেন।তাই আমি ঠিক করেছি আপনাদের সম্পুর্ন দায়িত্ব ওকেই দিয়ে যাব।
সবাই কানাঘুঁষা করছে, দিয়ে যাবে মানে কি?
নিবিড় সবাইকে থামিয়ে,'আপনারা চুপ না করলে আমি কথাটা শেষ করতে পারছি না।'
সবাই চুপ করতেই নিবিড় বলল,'আমি এখান থেকে চলে যাব কাল। সমস্ত কিছু জারিফকে বুঝিয়ে দিয়ে যাব।কাল আমার বাবার যে মৃত্যু বার্ষিকী তা হয়তো শুনেছেন আপনারা।এইখানে সবার আমার ব্যাপারে জানার খুব আগ্রহ। অনেকে ভাবেন আমি বিয়ে করি না কেনো? রাদিয়াকে বিয়ে করবো বা অন্যকিছু। অনেক কথা আপনাদের মনে জেগে বসেছে আমার ব্যাপারে। তাই আজ আপনাদের সব বলব।
নিবিড় এই পর্যন্ত বলে শ্বাস নিল।তারপর আবার বলল,
আমি মেহবুবুল হাসান নিবিড় । মা বোন স্ত্রী সবাই আছে আর সবচেয়ে বড় কথা আমার একটা মেয়েও আছে।
কথাটা শুনে সবাই যেন হতবিহ্বলের মতো তাকিয়ে আছে। মনে হচ্ছে পুরো জায়গাটা এক নিমিষেই নিষ্প্রাণ স্তম্ভিত হয়ে গেছে।
নিবিড় থেমে না থেকে বলল,'আমার ব্যক্তিগত কারণে আমি ওদের ছেড়ে চলে এসেছিলাম।এসে আপনারা হয়েছেন আমার কাছের মানুষ। আপনাদের নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছি।হয়তো জিরো থেকে আজ আমি ব্যবসা সফল একজন মানুষ আর আপনাদের নিবিড়।
কিন্তু কিছুদিন আগে আমার ফ্যামিলি আবার ফিরে এসেছে আমার জীবনে। আমার স্ত্রীর অনুরোধ সব ছেড়ে যেন আমি আবার আমার জীবনে ফিরে যাই।আমি বারণ করতে পারিনি, বলতেও পারিনি আপনারা আমার জীবনের সাথে জড়িয়ে আছেন।কীভাবে বলবো, কারণ বলার রাস্তা আমার কাছে নেই।আমি তাকে কথা দিয়ে এসেছি আমি ফিরে যাব।তাই কাল রাদিয়ার বিয়েটা সম্পূর্ণ হওয়ার পরেই আমি এইখান থেকে চলে যাব।আর জারিফ হবে আপনাদের নতুন পথচলার সঙ্গী।
এমন সময় জাফির পাশ থেকে নিবিড়কে কিছু বলতে যেতেই নিবিড় জারিফের কাঁধে হাত দিয়ে থামিয়ে, টলমল চোখে বলল,' আপনারা আমাকে আপন করে নিয়েছেন কেন জানেন? কারণ আপনারা ভালোবাসার মানুষগুলো হারিয়ে শেষ বয়সে আমার মত হতভাগাকে পেয়েছেন।আর আমারও ভাগ্য আমি আপনাদের পেয়েছি।আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো,তারাও পেয়েছে আপনাদের মত নতুন বাবা মা দাদা দাদী। ভালোবাসার মানুষ কষ্ট দিলে কতটা নিঃস্ব লাগে আপনারা ভালো করে জানেন।আশা করছি সবাই ভালো থাকবেন।জারিফের উপর আমার পুরো বিশ্বাস আছে আপনাদের কোনো সমস্যা হবে না।
কথাগুলো শেষ করে নিবিড় নিজের চোখের পানিগুলো লুকিয়ে ঘরের ভেতর ঢুকে গেল।
সবকিছু নিস্তব্ধ নিস্তেজ হয়ে গেছে। কারোই যেন মুখের ভাষা নেই বলার।সবাই যেন হারিয়ে ফেলেছে নিজেদের দামী কোনো রত্ন।সবার চোখে পানি।জারিফ চোখ মুছতে মুছতে সবাইকে যেতে বলল।রাদিয়া দৌড়ে ভিতরে নিবিড়ের কাছে গেল।
নিবিড় আলমারি থেকে একটা ফাইল বের করে কাগজ পত্র রেডি করছে।
রাদিয়া রুমে ঢুকতেই,'কিছু বলবে?'
-'তুমি কি করতে চাইছো আমাকে বলবে? আর আমার বিয়ে কাল মানেটা কি? '
নিবিড় রাদিয়ার দিকে না তাকিয়ে আলমারি থেকে আরেকটা ফাইল বের করে অন্যটা খাটে রাখতে রাখতে,' তুষারের বাবার সাথে আমার কথা হয়েছে।তারাও রাজি।আর তুমি কি চাও না আমি কুয়াশার কাছে ফিরে যাই?'
রাদিয়া কাছে এসে নিবিড়ের বাহুডোর ধরে নিজের দিকে ফিরিয়ে, ' আমি চাই তুমি যাও।কিন্তু এইভাবে নয়।সবাইকে কাঁদিয়ে তুমি হঠাৎ এসে বলবে আমি চলে যাব। আর আমি তা মেনে নিব?'
-'না নেওয়ার কি আছে?'অবশ্যই মেনে নিবে।রাদিয়া আমার মা অপেক্ষা করছে, আমার মেয়ে, আমার ভালোবাসার মানুষ। সবাই আমার পথ চেয়ে আছে।'
-'চলে যাবে? যাও।কিন্তু আমার ব্যাপারে কোনো নাক গলাবে না তুমি।আমার বিয়ে দিতে পারলে যেন তুমি বাঁচো।তোমার কোনো রাইট নেই আমাকে জোর করার।আমার যখন ইচ্ছে হবে আমি সেদিন বিয়ে করব।'
-'রাদিয়া পাগলামি না করে এখান থেকে যাও।কাল তোমার বিয়ে হচ্ছে এটাই আমার শেষ কথা।আর আমার কর্তব্য থেকে কেউ আমাকে এক চুল নাড়াতে পারবে না।'
নিবিড়ের কথা শুনে রাদিয়া কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে গেল।
নিবিড় দীর্ঘশ্বাস ফেলে, জারিফকে ডেকে সব দায়িত্ব বুঝিয়ে দিল।কাল রাদিয়ার বিয়েটা তেমন ঘটা করে না হলেও বাড়ির সবাই যেন উপস্থিত থাকে জারিফকে বলে দিল নিবিড়।
নিবিড়ের সাথে কথা শেষ করে নিজের বারান্দায় এসে বসল।অনেকদিন পর বারান্দায় এসেছে সে।সামনের বিল্ডিংয়ের সব আলো নিভানো আজ।এক তলা থেকে তিন তলায় পর্যন্ত কোনো সাড়াশব্দ নেই।বাচ্চাগুলোও কি আজ পড়ছে না? হঠাৎ ফোন বেজে উঠতেই নিবিড় স্ক্রিনে তাকিয়ে দেখে কুয়াশার নাম্বার।
ফোন রিসিভ করে,' হে নিলি বলো।'
কুয়াশা আস্তে করে বলল,'আমি নিলি নয়।'
কুয়াশার কথা শুনে নিবিড় দীর্ঘশ্বাস নিয়ে,' তুমি! কেমন আছো?'
-'এখন জিজ্ঞেস করছ? যাওয়ার পর থেকে তো একটা ফোনও দাওনি।'
-'এমনি।'
-'নাকি আমার কথাগুলো তোমার ভালো লাগেনি? নিবিড় মনের উপর জোর দিয়ে কিছু করো না।তোমার ভালো না লাগলে,,,,। '
-'কুয়াশা গুছিয়ে নিতে তো একটু সময়ের দরকার তাই না?একদিনে তো এতকিছু হয়নি।বিন্দু বিন্দু করে সিন্দুতে পরিনত করেছি।তাই সব জারিফকে বুঝিয়ে দিতে সময় তো লাগছে।'
-'আচ্ছা ঠিক আছে।শোনো যে কারণে ফোন দিয়েছিলাম।'
নিবিড় গম্ভীর গলায় বলল,'হুম বলো।'
-'তোমার কি মন খারাপ?'
-'উহু, যা বলবে সেটা বলো।'
-' কাল আমাদের সাথে এক জাগায় যাবে? মাও যাবে সাথে।'
-' কোথায়?'
-' ওইটা সারপ্রাইজ তোমার জন্য।কাল বাবার মৃত্যু বার্ষিকী তোমার মনে আছে?'
-'হু।'
-'সেই উপলক্ষেই যাচ্ছি।জানো মা ওইখানে গেলে কতখুশি হবে?'
-' কি আছে ওইখানে? '
-'বললাম না সারপ্রাইজ। এখন তুমি কি সকালে আসছো?'
-'নাহ্।'
-'বাবার এমন দিনে আসবে না?'
-' কুয়াশা কাল আমার একটা বড় কাজ আছে।তোমাকে তো রাদিয়ার বিয়ের কথা বললাম। আর কাল তার বিয়ে।এখন এই অবস্থায় আমার যাওয়া হচ্ছে না।আর চিন্তা করো না।সামনের বার আমরা সবাই এক সাথে থাকছি তো।ওর বিয়েটা দিয়ে যে আমি তোমার কাছে ফিরতে চাই। আমার আর ভালো লাগে না তোমাকে ছাড়া।তুমি জানো তোমাকে স্পর্শ করার পর থেকে আমার কিছু ভালো লাগছে না।এইযে তুমি আমার সাথে কথা বলছ,আমার ইচ্ছে করছে দৌড়ে ছুটে আসি। '
কুয়াশা মুচকি হেসে,আর কি ইচ্ছে করে?'
নিবিড় স্বস্তির নিশ্বাস ফেলে, 'ম্যাডাম রাত শেষ হয়ে যাবে বাট বলা শেষ হবে না।'
-' কাল সন্ধ্যায় আসছো তো?'
-'একদম। আর কাল আসলে কিন্তু আমার তোমাকে চাই।ঠিক সেই আগের মত করে।'
কুয়াশা কথাটা শুনে লজ্জা পেয়ে,' মাইর খাবা? '
-'তোমার হাতে মারবে? তাহলে খাব।'
নিবিড়ের কথাগুলো কুয়াশার চোখে মুখে লজ্জার আভা নিয়ে এসেছে।কিছু বলতে গিয়ে যেন পারলো না।হুট করেই ফোনটা কেটে দিল সে।
নিবিড় ফোন রেখে সামনের দিকে তাকাল।আবছা আলোয় দেখা যাচ্ছে, আজও ওই মহিলাটি কোনো বই পড়তে বসেছে। কিন্তু একি রকম বই কি উনি প্রতিদিন পড়েন নাকি? সবসময় এই একটাই বই দেখি উনার কাছে।
নিবিড় ধীরস্থির ভাবে সামনের বিল্ডিংটার দোতালায় ওই মহিলাটির রুমের বেলকনিতে গেল।নিবিড়কে দেখে ওই রুমে থাকা আরও তিনজন মহিলা হবাক হয়ে তাকিয়ে কিছু বলতে যাবে তখনই নিবিড় হাত উঠিয়ে থামিয়ে বারান্দায় গেল।ঝুমুরের মা বিছানা ঠিক করে দিয়ে মহিলাটির পাশে এসে দাঁড়িয়ে কথা বলছে।
-'খালাম্মা আম্নে না খাইয়া ঘুমাইয়া যাইবেন?'
-কিছু হবে না ঝুমুরের মা।এমন না খাওয়ার অভ্যাস আমার আছে।'
-' খালাম্মা এককান কতা কই,আম্নের যে চারের লাইগা মন কান্তাছে, আমারও কান্দে।চার ভালা মানুষ। টিক আমাগো কতা মনো রাগবো।'
-'ঝুমুরের মা তুমি যাও।বেশি কথা বলা ঠিক না।'
-'হো যাইতাছি খালাম্মা,আইচ্ছা এককান কতা না কইলে নয়।আম্নে এতো কান্দেন ক্যান চারের লাইগা।চার কি আম্নের কিছু অয়নি?'আম্নে তো নতুন আইছেন চারের মায়া কি বুইজবেন?'
মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে,' ঝুমুরের মা,ওর মত ছেলে হয়তো আমার মত অভাগীর ঘরে জন্ম নিবে না।কিন্তু ওকে দেখলে আমার কেন জানি আপন মনে হয়।নিজের ছেলেটার কথা বড্ড মনে পড়ে তখন।ওকে দেখে মনটাকে শান্তনা দিই।যে আমার ছেলেটা হয়তো ওর মতই হয়েছে।'
-'খালাম্মা, আম্নের কতার তো আগামাতা কিছু বুইজলাম না।পোলা কি আম্নের কাছে নাই?'
মহিলাটি অসহায় গলায় বলল,' না।আমি নিজেই নিজের ছেলেকে একজনের হাতে তুলে দিয়েছিলাম।ওর ভালোর জন্য।অন্তত বেঁচে তো থাকবে সে আশায়।'
কথাটা শেষ করতেই ঝুমুরের মা কিছু বলার আগেই নিবিড় হালকা কেশে,' যার কাছে দিয়েছেন ঠিকানা জানেন? '
কথাটা শুনেই মহিলাটি অবাক হয়ে,' বাবা তুমি?'
-'হুম।ঠিকানা জানেন?'
মহিলাটি মাথা নেড়ে,' না।'
-'তাহলে তো আর সুযোগ রইল না।ঝুমুরের মা, তুমি কাজ শেষ করে তাড়াতাড়ি এসো।রাত থেকেই কিন্তু তোমার অনেক কাজ আজ।'
-'হ চার।এহনি আইতাছি।'
নিবিড় পা বাড়িয়ে আবার দাঁড়িয়ে গিয়ে, 'আপনার হাতে এইটা কিসের বই? প্রায় এইটা নিয়ে বসে থাকেন তাই বললাম।'
-'এইটা বই না বাবা,ডাইরি।যে আপার কাছে আমার ছেলেকে দিয়েছি ওই আপার ডাইরি।এইটা দেখেই মন শান্তি পাই।'
-'দেখা যাবে?'
মহিলাটি মুচকি হেসে হাত বাড়িয়ে ডাইরিটা এগিয়ে দিল।