শূণ্যতায় আমি পরিপূর্ণ (পর্ব ৩০)

SHYAM

'আপনি ভয় পেলেন আমার কথায় তাই তো?
রাদিয়ার কথা শুনে কুয়াশা চমকে উঠে, হু,,,,?
রাদিয়া তাকিয়ে আছে কুয়াশার দিকে।
কুয়াশা নিজেকে একটু স্বাভাবিক করে,দেখো তুমি যা বলতে এসেছো বুঝিয়ে বলো।আসলে আমার তাড়া আছে।
কথাটা বলতেই রাদিয়া ছট করে কুয়াশার পায়ের সামনে বসে ডান হাতটা ধরে, 'প্লিজ আপনি ফিরে চলুন।'
কুয়াশা বিস্মিত হয়ে তাকিয়ে আছে রাদিয়ার কথা শুনে।
-'আপনি জানেন?  নিবিড়কে এই আটটা বছর আমি অনেক কাছ থেকে দেখেছি।সবসময় চুপচাপ হয়ে থাকতো।কখনো ভালো করে একটু হাসেইনি।এখন বুঝেছি কেনো এমন থাকতো।শুধু আপনার জন্য।প্লিজ আপনি ফিরে আসুন।ওকে আপনি কষ্ট দিবেন না।'
কুয়াশা হাত ছাড়িয়ে নিয়ে,'দেখো আমি চাই না উনার ব্যাপারে কেউ এসে উকালতি করুক।তুমি যা জানে না তা নিয়ে বলবে না।উনি কতটা স্বার্থপর তুমি জানো না।আমি অনেক কাছ থেকে দেখেছি উনাকে।উনার ভেতরে কোনো মায়ামমতা নেই।নেই ভালোবাসা।আমি জানি না তুমি উনার কি মহব্বত দেখেছো যার কারণে এইখানে এসে তুমি উনার হয়ে কথা বলছো।'
রাদিয়া অসহায় নিষ্প্রাণ গলায় বলল,'আপু,আপনি আমার কথা শুনুন।আপনি জানেন না নিবিড় আপনার জন্য,,,,, 
কুয়াশা হাত উঠিয়ে রাদিয়াকে থামিয়ে,'আমি জানি  আমার জন্য কি করেছেন।আমার তো এখন মনে হচ্ছে উনি তোমাকে পাঠিয়েছে উনার এতোদিনে স্বার্থটা উদ্ধার করার জন্য।যেটা নিজে পারছিলেন না তাই না?দেখো আমি উনাকে তো বললাম হোটেলটা আমি উনাকে দিয়ে দিব।এবং কি মন থেকেই বলছি।তোমাকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না।'
রাদিয়া এইবার উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলল,'নিবিড় নিজের জন্য হোটেল চাইছেন না।একজন মরা মানুষের কথা রাখতে গিয়ে হয়তো আপনার সাথে না জেনে ও অন্যায় করেছে।'
কুয়াশা তীক্ষ্ণ চোখে রাদিয়ার দিকে তাকিয়ে, 'মানে?'

রাদিয়া দীর্ঘশ্বাস ফেলে, হোটেলটা আমার বাবার ছিল।কিন্তু আমার কাকা আমার বাবার কাছ থেকে হোটেলটা কীভাবে যেন নিয়ে যায় যেটা আমি জানি না।কিন্তু আমার বাবা প্রায় সময় নিবিড়কে অনেক অসহায় ভাবে বলতো।আর নিবিড় নিজেও বাবাকে কথা দিয়ে ছিল ও যে করেই হোক হোটেলটা বাবাকে ফিরিয়ে দিবে।কিন্তু বাবা মারা যাওয়ার পর বাবাকে তো ফিরিয়ে দিতে পারলো না ভেবেছিল আমাকে ওই হোটেলটা উপহার দিবে।তাই হয়তো না জেনেই আপনার পিছনে উঠে পড়ে লেগেছিল।সবচেয়ে বড় সত্য কি জানেন? যেদিন থেকে নিবিড় জেনেছে হোটেলটা আপনার, নিবিড় সেইদিনই আমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছে।আমাকে বলেছে ওর যা কিছু আছে সব আমাকে দিয়ে যাবে তবুও যেন আমি ওকে ক্ষমা করে দিই।'
কুয়াশা রাদিয়ার কথা শুনে চোখের পানিগুলো গাল বেয়ে ঝরে যাচ্ছে।নিশ্বাস যেন বন্ধ হয়ে আসছে তার।নিবিড়ে উপর এতোটাই রাগ সে এতোদিন পুষে ছিল যে কখনো ভালো করে মানুষটাকে জানতেই চাইনি।কি করে পারলো এতোটা পাষাণ হতে? কাল রাতে এতো কথা বলল,একটা বারের জন্য বলল না, কুয়াশা আমি কারো কাছে দায়বদ্ধ, আমি যে নিরুপায়। আমি যে কারো কথা রাখতে গিয়ে তোমাকে কষ্ট দিয়েছি।একটাবার বলল না সে।সারাজীবন অন্যের কথাই শুধু ভেবেছে।আমাদের কথা নিজের কথা কখনো ভাবেনি।কেনো এমন নিবিড় তুমি?সেদিন রাতেও একটাবার আমাদের কথা ভাবলে না।একটুও ভাবলে না আমাদের কি হতো?
হঠাৎই রাদিয়ার স্পর্শে কুয়াশা চমকে উঠলো।
রাদিয়া আবার বলল,'আপনি হয়তো ভাবছেন আপনার জন্য সে কিছুই করেনি তাই না?আপনি কি এইটা জানেন আপনার সুখের জন্য নিবিড় তার বন্ধু শুভকে পঞ্চাশ লাখ টাকাও দিয়েছিল?'
কথাটা শুনে কুয়াশা কম্পিত কণ্ঠে, আমার জন্য মানে?শুভর সাথে কি ওর যোগাযোগ ছিল?'
-'আমি জানি আপনি এসব কিছুই জানেন না।শুভর ঘটনাটা রাদিয়া কুয়াশাকে বলতেই কুয়াশার যেন পুরো আকাশটা তার মাথায় এসে পড়েছে।এতোকিছু হয়ে গেল? আর নিবিড় আমাকে একটা আবার জিজ্ঞেস করতে পারলো না? তাহলে কেমন ভালোবাসে ও আমায়?এতোদিন জানতাম ও যাই কিছু করুক না কেনো আমাকে ও মনে মনে ঠিকি ভালোবাসে। কিন্তু এ কেমন ভালোবাসা যে ভালোবাসায় ও আমায় সামান্য বিশ্বাস করতে পারলো না? ও কি করে ভাবলো আমি ওকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিব?'
রাদিয়া যখন দেখলো কুয়াশা নিবিড়কে উল্টো বুঝে যাচ্ছে তখন নিজেই হতভম্ব হয়ে গেল।কি করলো সে এইটা? আমি তো এসেছিলাম দুইজনকে মেলাতে কিন্তু এখন তো দেখছি বিপরীত হয়ে গেল।কুয়াশা তড়িঘড়ি করে কুয়াশার কাছে গিয়ে বলল,আপু আপনি আমার কথাটা মনে বুঝতে পারেননি।নিবিড় কিন্তু সত্যিই আপনাকে অনেক,,,'
-'প্লিজ রাদিয়া ওর হয়ে আর একটা কথাও বলো না।আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো কেমন লাগে।'
কথাটা বলেই কুয়াশা আর একমুহূর্তের জন্যও ড্রইংরুমে দাঁড়ালো না।দৌড়ে নিজের রুমে গিয়ে বালিশ চেপে ধরে কান্না করছে।নিজেকে আজ খুব অসহায় লাগছে।এতটা দিন তো বিশ্বাস করতাম নিবিড় ফিরে আসবে তার সত্যিকারের ভালোবাসা তাকে আজ নয় কাল বুকে টেনে নিবে।কিন্তু আজ এইগুলো শুনার পর কুয়াশার ইচ্ছে করছে নিজের জীবনটাই শেষ করে ফেলতে।

রাদিয়া নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো।সদর দরজা দিয়ে ঢুকতেই দেখে নিবিড় সোফায় বসে ল্যাপটপে কাজ করছে।নিবিড়ের দিক থেকে মুখ ফিরিয়ে সিঁড়ির রেলিং ধরে উপরের দিকে পা বাড়াতেই নিবিড় বলল,'কোথায় গিয়েছিলে সকাল সকাল?'
পিছন থেকে কথাটা শুনে রাদিয়া থমকে দাঁড়ালো।
নিবিড় আবার বলল,'রাদিয়া তোমাকে যে ছেলে দেখতে আসার কথা ওর ফ্যামিলি ফোন দিয়েছিল।ওরা চাইছে তোমরা দুজনেই আলাদা ভাবে একবার দেখা করো।যদি দুজনদুজনার ভালো লাগে তাহলে বিয়ের ডেট ফাইনাল করবো।'
রাদিয়া জবাব দিল না।কথাটা শুনেই উপরে দিকে চলে গেল তড়িৎ ভাবে। 
নিবিড় অবাক হয়ে সোফার সাথে হেলান দিয়ে বসে তাকিয়ে আছে রাদিয়া যাওয়ার পথে।

এই কয়েকটা দিন জারিফ না থাকায় নিবিড় খুব ব্যস্ত সময় পার করছে।কুয়াশার বাড়িতেও একবারের জন্যও যেতে পারেনি।নিলির সাথে অফিসে যাওয়ার পথে স্কুলে গিয়ে দেখা করে আসে।মেয়েটা এখন পুরোই বাবা পাগল হয়ে গেছে।কথায় কথায় বায়না আর দুষ্টু মিষ্টি ঝগড়া। জারিফ এসেছে সন্ধ্যায় সাতটায়।ফ্রেশ হয়ে হালকা নাশতা করে নিবিড়ের রুমে গেল।নিবিড়কে নিলির সাথে ফোনে কথা বলতে দেখে জারিফ মুচকি হেসে মুগ্ধ চোখে নিবিড়ের দিকে তাকিয়ে আছে।নিবিড় মন খুলে কথা বলছে নিলির সাথে,
-'আসব মা আসব।কাল ঠিক সকাল সকাল চলে আসব।'
-'বাবা জানো আমাদের বাসায় নতুন অতিথি আসছে।তুমি দেখে যাবে না? জানো? আমার সাথে না খুব ভাব হয়ে গেছে।
-'তাই বুঝি? দেখতে হবে না মেয়েটা যে আমার।তোমার মাম্মা কি করে?'
-'ওই যে যারা আসছে তাদের সাথেই দাদীর রুমে আছে।আচ্ছা বাবা,আমি এখন রাখি? মাম্মা আসলে কিন্তু এইবার আমায় খুব বোকা দিবে।'
-' ওকে মা,লাভ ইউ।'
-'লাভ ইউ টু বাবা।তবে এইটা সিক্রেট,হে?
নিবিড় মুচকি হেসে, 'হুম হুম  সিক্রেট।'
নিবিড় ফোন রাখে দীর্ঘশ্বাস ফেলে দরজায় তাকিয়ে দেখে জারিফ দাঁড়িয়ে আছে।
-'জারিফ,ভিতরে আসো।'
জারিফ এগিয়ে আসতে আসতে, 'স্যার নিলির সাথে বলছিলেন?'
-'হু।তোমার কি অবস্থা বলো?'
-'শুভ থানায় স্যার।সে এখন আপনার সাথে দেখা করতে চাইছে।'
নিবিড় হেসে বলল,'জারিফ দেখা করবো কুয়াশাকে নিয়ে।এইভাবে একা একা না।যে সম্পর্ক সে শেষ করতে চায়েছিল আমি তা পরিপূর্ণ করবো।
থ্যাংকইউ সো ম্যাচ জারিফ।'
-'স্যার আপনি কেনো আমায় এইভাবে বলছেন? এইটা আমার দায়িত্ব কর্তব্য।'

নিবিড় প্রসঙ্গ পাল্টিয়ে বলল,'জারিফ কাল মাকে এইখানে নিয়ে আসবো।আমার কাছে থাকলে মা হয়তো আরও সুস্থ হয়ে উঠবে।'
-'ম্যাডাম কি রাজি হবেন? উনি যা রাগি বাপরে বাপ। প্রথম দিন বুঝতে যদি পারতাম উনিই আমাদের ম্যাডাম তাহলে যে কি ভালো হতো? এতো লজ্জায় কি আমাদের পড়তে হতো?'
নিবিড় একগাল হেসে বলল,'এতে লজ্জিত হওয়ার কিছু নেই তোমার।আচ্ছা আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি।আমাদের আশ্রমে যে নতুন মহিলা আসছে উনার সাথে আলাদা ভাবে একটু কথা বলো।কয়েকদিন থেকেই আমি ফলো করছি উনি লুকিয়ে লুকিয়ে আমায় দেখে।আমি যখন অফিস থেকে বাড়ি আসি কিংবা অফিসে যাই ঠিক তখনি উনি বেলকনিতে দাঁড়িয়ে থাকে।মাঝে মাঝে হলে ভাবতাম হয়তো এমনি।কিন্তু প্রতিদিন তো এমনি হতে পারে না।শুধু এই নয় সেদিনও হঠাৎ করে আমার রুমে চলে আসলো। কেনো এসেছে তাও কিছু বলেনি।একটু কথা বলে দেখ উনার সমস্যা কি?'
জারিফ কিছুটা অবক গলায় বলল,'ঠিক আছে স্যার।আমি কাল উনার সাথে কথা বলে নিব।আপনি এইবার রেস্ট নিন।কাল কী ম্যাডামের বাড়ি যাবেন?'
-'হু।'
জারিফ আর কিছু না বলেই নিবিড়ের রুম থেকে বেরিয়ে এলো।

কুয়াশার বাবা আসিফা জাহিদ এসেছে কুয়াশার বাড়ি। সাথে আসিফার মেয়ে আরজা।অনেকদিন পর কুয়াশার বাড়িতে আনন্দের ঝলক। কিন্তু এতোকিছুর মাঝেও কুয়াশার মন মরা হয়ে আছে।ড্রইংরুমে সবাইকে রেখে চা বসাতে গেল সে।আসিফা সবাইকে রেখে রান্নাঘরে গিয়ে কুয়াশা কাঁধে হালকা স্পর্শ করলো।
-'ভাবি তুমি উঠে এলে? গিয়ে বস আমি চা নিয়ে আসছি।'
-'তোমার কি হয়েছে কুয়াশা?  আসার পর থেকেই দেখছি তুমি অন্যমনস্ক হয়ে আছো।আমরা আসাতে তুমি খুশি হওনি?'
-'তুমি কি যে বলো না ভাবি? আমি সত্যি অনেক খুশি। এতোদিন রুপন্তি আপু আর আমি একা বোরিং হচ্ছিলাম।তুমি এসেছো এখন ব্যাস জমিয়ে আড্ডা দিব।'
আসিফা কুয়াশার হাত ধরে থামিয়ে,-'কুয়াশা আমি ওতোটাও গবেট নয় আমি তোমাকে বুঝবো না।প্লিজ কুয়াশা বলো কি হয়েছে?'
কুয়াশা  চুপ করে ছিল কিছুক্ষণ। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল,'নিবিড় ফিরে এসেছে ভাবি।নিলিও তার বাবাকে এখন ফিরে পেতে চায়।এবং কি মা রুপন্তি সবাই।'
আসিফা গম্ভীরা গলায় বলল,'আর তুমি?'
কুয়াশা টলমল চোখ তুলে তাকালো আসিফার দিকে।আসিফার কথাটা যেন কুয়াশাকে নাড়িয়ে দিল।সত্যিই তো সে কি চায়? কুয়াশার ভাবলো,আবার ভাবলো।বারবার ভাবলো।কিন্তু তার মনে কোনো উত্তর তৈরি হয়নি আসিফাকে দেবার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

WhatsApp