' কিছুটা সময় যেন পুরো পৃথিবীটা নিস্তব্ধ হয়ে গেছে বাবা মেয়ের কাছে।নিবিড় খানিকটা পর নিলির মাথা উঠিয়ে,'তুমি কি করে জানলে আমিই তোমার বাবা?
-'ফুফি বলেছে বাবাই।সব বলেছে আমায় সেদিন রাতে।'
-'আমি খুব খারাপ বাবা তাই না নিলি? বাবা তোমাকে একটুও আদর করেনি।একটুও কোলে নেয়নি,ঘুমপাড়ানির গান কখনো শুনায়নি। আমি খুব খুব বাজে বাবা, তাই না পরী?
-'উহু বাবা, তুমি তো জানতেই না মা যে আমায় আল্লাহর কাছ থেকে গিফট নিয়েছে।তাই তো আমি তোমার উপর রেগে নেই।আর তুমিও তো তোমার বাবার আদর পাওনি তাই না? শোধবোধ হয়ে গেল,হা হা হা।'
কথাটা বলেই নিলি হাসতে হাসতে নিবিড়েকে গলা জড়িয়ে গালে একটা চুমু দিল।
নিবিড় নিলির কথা শুনে হারিয়ে গেছে অন্য এক পৃথিবীতে। মনে এখন অদ্ভুত শান্তি অনুভব করছে সে।নিলিকে কোলে তুলে নিয়ে,চলো আজ বাবাই তোমায় ঘুম পাড়িয়ে বাসায় যাব।
কথাটা বলেই নিলিকে কোলে তুলে নিল।
নিলি এইবার বলল,'বাবা তুমি এতো রাতে চলে যাবে?'
-'হুম মা।তোমার মা তো আমার উপর রেগে আছে আর এখন যদি আমি থাকি তাহলে আরও রেগে যাবে।তখন বাবাকে এই বাড়িতে আর আসতে দিবে না।'
নিলি নিবিড়ের কথা শুনে জবাব দিল না।ভাবনার রাজ্যে নিজেকে হারিয়েছে সে।
নিলিকে ঘুম পাড়িয়ে নিবিড় গায়ের উপর কাঁথা টেনে দিয়ে কপালে একটা চুমু দিল।লাইটটা বন্ধ করে দরজার সামনে দাঁড়াতেই দেখে কুয়াশা বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে রাগন্বিত চোখে।
নিবিড় অপরাধীর মতো মাথা নিচু করে, 'স্যরি।'
কুয়াশা তখনও চুপ করে আছে।
নিবিড় আবার বলল,'আমার মেয়েটা আমাকে বাবা বলাতে নিজেকে সামলাতে পারিনি।কিন্তু কুয়াশা ও তো আমারই মেয়ে তাই না?তাহলে কেনো আমি ওর থেকে দূরে থাকবো?'
কুয়াশা এইবার শান্ত গলায় বলল,'আপনার শান্তির জন্য।কারণ এই পথ তো আপনি আট বছর আগে নিজেই তৈরি করেছেন মিস্টার নিবিড়।সেদিন যদি আপনি একটাবার পিছনে ফিরে তাকাতেন তাহলে মায়েরও এই অবস্থা হতো না। আর আমার মেয়েরও এতিমের মতো মানুষ হতে হতো না। আমারও একেকটা রাত নিঃসঙ্গ কাটাতে হতো না।'
-'কুয়াশা আমি মানছি অন্যায় করেছি তোমাদের প্রতি।কিন্তু তাই বলে তার শাস্তি এতোটা ভয়াবহ? তুমি তো আমার মেয়ের স্কুলের বাবার নাম পর্যন্ত দাওনি।কেনো করেছো তুমি এইটা? তুমি এতোটা বছর আমার মেয়ের পিতৃ পরিচয় গোপন করে অন্যায় করেছো।মানুষের কাছে আমার মেয়েকে ছোটো বানিয়েছ।সেই সাথে নিজের সম্মানটা কোথায় নিয়ে তুলেছ নিজে একবার ভেবে দেখেছো?'
কুয়াশা হাসতে থাকলো হা হা হা,,,, সেই হাসি প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে নিজেদেরই কাছে।নিবিড় অবাক হলো।কুয়াশা এতো বিশ্রী হাসি কেনো দিচ্ছে।আমি খারাপ কি বললাম?তুবুও চুপ করে অপেক্ষা করছে কুয়াশার উত্তরের অপেক্ষায়।
কুয়াশা হাসি কনট্রোল করে বলল,'আপনি নিজেকে কোথায় নামিয়েছিলেন একরাতে?অবশ্য নামিয়ে ভালো করেছেন না হলে এতো টাকা পেতেনই বা কীভাবে?প্রফেসর তো আর কোটি টাকা ইনকাম করে না,তাই না? আমার এখন কি মনে হয় জানেন? এইসব আপনার আগেরই প্ল্যান করা ছিল।না হলে কীভাবে সম্ভব আট বছরের হাই সোসাইটিতে নিজেকে এতো তাড়াতাড়ি উঠানো?'
-'কুয়াশা তুমি আমাকে কেনো বিশ্বাস করতে পারো না আমায় একটু বলবে? '
-'কীভাবে করব বলেন? নিজের চোখকে যে বিশ্বাস করাতে পাচ্ছি না। যাইহোক আপনি এখন আসুন।অনেক রাত হয়েছে আমি এখন ঘুমাবো।আর হ্যাঁ পেপার রেডি করেছেন? করলে জারিফকে দিয়ে পাঠিয়ে দিবেন।'
-'কুয়াশা আমার মেজাজ কিন্তু,,,,
কথাটা শুনে কুয়াশা নিবিড়কে থামিয়ে নিবিড়ের চারপাশ ঘুরে আবার সামনে এসে দাঁড়িয়ে, আমি এককথার মানুষ মিস্টার নিবিড়। আপনি যেটার জন্য আমার মেয়েকে পর্যন্ত ছাড় দিলেন না, নিজেকে নিচে নামিয়ে এনেছেন।সেটা তো দিতেই হবে, তাই না? '
কুয়াশা কথাটা বলতেই নিলি নাড়াচাড়া করে পাশ ফিরে শুইল।নিবিড় আর কুয়াশা দুজনেই সেদিকে তাকিয়ে আবার চুপ হয়ে গেল।নিবিড় কিছুক্ষণ তাকিয়ে থেকে কুয়াশার দিকে ফিরে ছট করে তার হাত ধরে ছাদে টানতে টানতে নিয়ে গেল।কুয়াশা ঝাড়ি দিয়ে নিজের হাত ছাড়িয়ে, 'মেরে ফেলবেন নাকি আপনি? বাড়ির সবাই জেগে গেলে কি হতো বলেন তো?কি বলতো সবাই?'
নিবিড় এইবার হা হা হা হা করে এসে,আজব তো আমার বউকে আমি নিয়ে আসলাম কার কি?কারো কিচ্ছু না।তুমি আমাকে বললে না এতো টাকা আমার কীভাবে কোথায় থেকে আসলো?
হসপিটাল যে রাদিয়াকে দেখেছো মনে আছে?
ওর বাবার দুইটা শপিংমল আর একটা রেস্টুরেন্ট ছিল।কিন্তু উনি ঠিক মতো পরিচালনা করতে পারছিলেন না।এইগুলো সব বিক্রি করার জন্য উনি গ্রাহকও খুঁজছিলেন।কারণ উনার ঋণের পরিমান এতোই ছিল যে শোধ করতে পারছিলেন না। কিন্তু ভাগ্যেক্রমে আমি উনার জীবনে এসে পৌঁছাই। আমি তখন উনাকে আস্বস্ত করলাম যে আমার উপর ভরসা করার জন্য আর উনি আমাকে বিশ্বাস করতে শুরু করেন কারণ উনার ব্যবসা একবছরেই ডাবল হয়ে গিয়েছিল।তিনি ধীরে ধীরে সবকিছু আমার উপরই নির্ভর হয়ে পড়েন।তিনি বিশ্বাস করতেন এইগুলো তিনি আমার কারণেই ফিরে পেয়েছেন না হলে উনি পথে গিয়ে বসতো।আর উনি মারা যাওয়ার সময় রাদিয়াকে আমার হাতে তুলে গেলেন।কারণ মারা যাওয়ার কারণটাও আমি। আমাকে বাঁচাতে গিয়েই উনি মারা যান।আর মারা যাওয়ার কয়েকদিন পর জানতে পারি উনি সব আমার নামেই লিখে দিয়েছিলেন।'
-'তাহলে ভালোই হলো।রাদিয়াকে বিয়ে করে সুখে সংসার সাজান। আসলে আমার তখনই সন্দেহ হয়েছিল।একটা মেয়ে আপনার উপর এতোটা নির্ভরশীল কীভাবে? যেই ভাবে বলেন বাচ্চাদের মতো তাই শুনে।'
নিবিড় এইবার কন্ঠে বিরক্তিকর স্বর এনে,'কেনো এমন করছো তুমি?যাই বলি উল্টো ভেবে বসে থাকো।কুয়াশা প্লিজ আমায় ক্ষমা করো।দেখো আমি তোমায় এখনো ভালোবাসি। তোমার ভালোবাসার জায়গা কখনো কেউ নিতে পারেনি কুয়াশা।আল্লাহ চাইলে আমরা আগের থেকেও ভালো থাকতে পারি।
কুয়াশা চুপ করে আছে। কি বলবে সে নিবিড়কে?ক্ষমা করে দিবে? মানিয়ে নিবে সে? আগের মতো তার পরিবারটা গুছিয়ে নিবে?সব কিছু ভুলে নিবিড়ের হাত ধরে বাকীটা জীবন পার করবে?বিশ্বাস করে একটা সুযোগ দিবে? অনেকগুলো প্রশ্ন আর রাতের শুনশান নীরবতা ঘিরে রেখেছে দুজকে।দুইদিক থেকেই দীর্ঘ অপেক্ষার হাহাকার দীর্ঘশ্বাস। রাতের তারাগুলো তাকিয়ে দেখছে তাদের।চাঁদটাও যেন বলতে চাইছে, কুয়াশা মানিয়ে নে সব।নিলি এখন তার বাবাকে চায়।তুমিও প্রতি রাতে অপেক্ষায় থাকো নিবিড়ের স্পর্শের।গুনে গুনে রাত পার করো নিবিড়ের বুকে মাথা রেখে একটা রাতের জন্যও নিশ্চিন্তে ঘুমানোর।
’নিবিড় এখনো ঘুম থেকে উঠেনি মুনিয়া আপু?
মুনিয়া চায়ের কাপটা রাদিয়ার হাতে দিয়ে,'আসছে তো শেষ রাতে।সারারাত কই ছিল কে জানে? ভোরে এসেই জারিফকে কোথায় যেন পাঠিয়েছে।'
রাদিয়া চায়ের কাপে চুমুক দিয়ে বলল,কোথায় পাঠিয়েছে তুমি জানো না? মানে জারিফ ভাইয়াও তোমায় বলে যায়নি?'
-'তুমি দেখেছ কখনো জারিফ আমায় কিছু বলতে? উনার স্যার যা বলে তাই সত্য।যা করে তাই ঠিক।আমি আর পারি না রাদিয়া।'
রাদিয়া মুনিয়ার কথা শুনে না হেসে থাকতে পারলো না।চা শেষ করে মুনিয়াকে অনেককিছুই বুঝালো। বুঝিয়ে হ্যান্ড ব্যাগটা নিয়ে, 'আমি আসছি।আর যা বলেছি তাই করো।'
-'কিন্তু কোথায় যাচ্ছো?'
-'আসলেই জানতে পারবে।নিবিড় উঠার আগেই আমি আমার কাজ কমপ্লিট করতে হবে।'
কুয়াশা নিলিকে স্কুলে ছেড়ে এসে দেখে নিবিড়ের গাড়িটা গেটের সামনে।মন কেন জানি একটুও খারাপ হয়নি তার।বরং গাড়ি থেকে নেমেই বাড়িতে ঢুকলো। ঢুকেই ড্রইংরুমে রাদিয়াকে দেখে নিমিষেই মনটা খারাপ হয়ে গেল তার।
খানিকটা সময় চুপ করে দাঁড়িয়ে থেকে কি যেন ভেবেই সামনে এগিয়ে গেল। কুয়াশাকে দেখে রাদিয়া উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় সালাম দিল। রুপন্তি দাঁড়িয়ে, 'তোরা কথা বল আমি আসছি।'
কুয়াশা অনিচ্ছুক একটা হাসি দিয়ে,'বসো তুমি আমার বয়সে অনেক ছোট তাই তুমি করেই বলছি।'
-'জ্বি বলুন।'
-'হঠাৎ আমার কাছে কি মনে করে?'
-'নিবিড়ের জন্য।'
কথাটা শুনে কুয়াশার হৃদয় যেন হু হু করে ডেকে উঠছে। কেন জানি তার মনের ভেতর ঢিপঢিপ শব্দ করছে।হতবিহ্বল হয়ে ছলছল চোখে তাকিয়ে আছে রাদিয়ার দিকে।