রুমে এসে আরশিকে ফ্লোরে পড়ে থাকতে দেখে বিচলিত হয়ে পড়ল আয়াজ।তাড়াতাড়ি করে এগিয়ে যেতেই চোখে ভেসে উঠল ফ্লোরে গড়িয়ে যাওয়া রক্তগুলো।হতভম্ব হয়ে পড়ল আয়াজ।তার হৃদপিন্ড থমকে গেল মূহুর্তের জন্য। চোখ দিয়ে পড়তে লাগল জল।আরশির মুখের দিকে না তাকিয়ে কোলে তুলে রুম থেকে বেরিয়ে বাহিরে আসল। সব সার্ভেন্ট রা ও বিস্মিত হয়ে আছে।আরশির হাত থেকে রক্ত চুইয়ে চুইয়ে সারা বাড়িতে পড়ছে।বেশিক্ষণ হয়নি হাত কেটেছে এখনও কিছুটা সেন্স আছে তার।আয়াজের দিকে ঝাপসা চোখে তাকিয়ে বুকে মাথা রাখল সে।আয়াজ অনুভব করতে পারলেও কিছু বলল না।তাড়াতাড়ি করে পিছনের সিটে বসে আরশিকে কোলে নিয়ে মাথাটা বুকে চেপে ধরল সে।মনে হচ্ছে তার দম আঁটকে যাচ্ছে। শ্বাস নিতে ও কষ্ট হচ্ছে অনেক। এই মুহূর্তে আয়াজের মনে হচ্ছে সে মারা যাচ্ছে। আরশিকে নিজের সাথে আরও শক্ত করে চেপে ধরল নিজের বুকের মাঝে।যার জন্য এতোকিছু,,, যার জন্য প্রতিটা সময় একটু শান্তির নিশ্বাস নিচ্ছে সেই মেয়েটাই তাকে ছেড়ে চলে যাওয়ার কত বড় প্ল্যান করল।কেন এমন করল আরশি এই মুহূর্তে ভাবতে পারছে না সে।আরো স্পিডে গাড়ি চালাতে বলল ড্রাইভার কে।
।
।
আরশির কেবিনের সামনে বেঞ্চিতে বসে আছে আয়াজ।নিশাদ,,আনহা,,আরশির মা সবাই এসেছেন হসপিটালে।আরশির মায়ের শরীর খারাপ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। তিনি কখনও ভাবেন নি আরশি এমন একটা স্টেপ নিবে।ভেবেছিল সে হয়তো আয়াজের মতো যথেষ্ট স্ট্রং হয়ে গেছে।কিন্তু এতো ভেঙে পড়বে আরশি একবার ও ভাবেন নি ওনি।মেয়ের এই দশার জন্য নিজেকে দোষী করছেন তিনি।আনহা সামলাচ্ছে ওনাকে।কেঁদেই চলছে কখন থেকে।আয়াজের দিকে নজর দিতেই দেখল একদম স্তব্ধ হয়ে আছে আয়াজ।চোখে কোনো পানি নেই। কিন্তু চোখ গুলো লাল হয়ে আছে।সাদা শার্টে রক্তের ছাপ।কেউ জানুক আর না জানুক আনহা খুব ভালো করে জানে তার ভাইয়ের প্রাণ আরশি।আয়াজের ভিতরে যে কেমন দহন হচ্ছে সে বেশ বুঝতে পারছে। আজ যদি আরশির কিছু হয় তাহলে তার ভাইকে হারিয়ে ফেলবে সে।আরশি বেঁচে গেলেও আর কখনও আয়াজের ভালোবাসা পাবে কিনা সন্দেহ আছে। জীবনে এত কিছু সহ্য করার পর এমন ঘটনা কেউ মেনে নিতে পারবে না।তেমন আয়াজের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।প্রচন্ড রাগ হচ্ছে তার। হৃদপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। মনে মনে বার বার আল্লাহর কাছে নিজের প্রিয়তা কে ফিরে চাইছে।
আনহা পাশে বসল তবুও একদম স্তব্ধ হয়ে আছে আয়াজ।কিভাবে নিজের ভাইকে শান্তনা দিবে জানা নেই তার।তাই সে ও বার বার পার্থনা করছে আল্লাহ যেন তার ভাই কে আর কোনো কষ্ট না দেয় আর নিরাশ না করে।আরশি কি জানতো না তার ভাইয়ের প্রাণটা টিকে আছে ওর মাঝে তবুও কিভাবে পারল এমন একটা স্টেপ নিতে কিভাবে পারল আবারও তার ভাইকে জ্বলন্ত আগুনে ফেলে দিতে!!!ভীষণ রাগ হচ্ছে আনহার আরশির প্রতি আবার কষ্ট হচ্ছে আরশির জন্য। দু'জনেই সুস্থ থাকুক এটাই তার চাওয়া।
।
।
ডক্টর বের হয়ে আসতেই এগিয়ে গেল আয়াজ।কাঁপা কাঁপা কন্ঠে প্রশ্ন করল,,,
---ডক্টর আমার ওয়াইফ ঠিক আছে?
---ঠিক আছে মি.আয়াজ।জ্ঞান ফিরতে ঘন্টা খানেক লাগবে।হাতের ইনজুরি টা বেশি হয়েছে তবে আপনি সঠিক সময়ে নিয়ে আসার জন্য ওনাকে বাঁচানো সম্ভব হয়েছে। নয়তো অতিরিক্ত রক্তক্ষরণে মারা যেতেন তিনি।আরেকটা কথা আছে।আপনার ওয়াইফ কেন এমন একটা স্টেপ নিল জানা নেই আমার।নিজে তো মরতে যাচ্ছিল সাথে আরেকটা প্রাণকে ও মারতে যাচ্ছিল।সঠিক সময়ে না আসলে দুজনকেই হারাতেন।আপনার ওয়াইফ জানে কিনা জানিনা তবে তিনি দু মাসের প্রেগন্যান্ট। আল্লাহর রহমতে বাচ্চা টা সুস্থ আছে।
হতভম্ব হয়ে গেল সবাই।আরশি প্রেগন্যান্ট শুনে কষ্টের চেয়ে আতংক বিরাজ করছে বেশি সবার মনে।কেমন মা সে নিজের বাচ্চা কে ও মেরে ফেলছিল।আয়াজের দিকে তাকাল সবাই।কোনো খুশির ঝলক নেই তার মাঝে।বরং চোয়াল শক্ত করে দাড়িয়ে আছে সে।চোখ দুটো দেখে মনে হচ্ছে আগুনের ফুলকি ঝরছে।যা বুঝার বুঝে গেল আনহা।আরশি একদম ঠিক করে নি।এমন পরিস্থিতিতে এসে যদি কোনো মানুষ জানে সে বাবা হচ্ছে তবে তার খুশি হওয়ার চেয়ে রাগ টা বেশি হওয়ায় স্বাভাবিক।
ঘন্টাখানেক পর জ্ঞান ফিরল আরশির।সবাই এক এক করে দেখে এসেছে তাকে।কিন্তু আয়াজ একবারও আসে নি কেবিনে।আনহা কে জিজ্ঞেস করতেই সে জানায় বাহিরে বসে আছে আয়াজ।আরশি বুঝতে পেরেছে আয়াজ রাগ করেছে অনেক।রাগ করাটাই স্বাভাবিক। সবাই চলে যেতেই কিছুক্ষণ পর রুমে আসল আয়াজ।দরজার দিকেই তাকিয়ে ছিল আরশি।আয়াজ কে দেখেই খুশিতে চোখ দুটো চকচক করে উঠল তার। পাশে বসল আয়াজ।একটু ঝুঁকে ঠোঁটের স্পর্শ দিল আরশির পেটে।অবাক হল আরশি।কোনো কথা না বলে,,,কপাল,,গাল,,ঠোঁট বাদ রেখে আয়াজ পেটে কেন কিস দিল!!!শোয়া থেকে উঠে বসতে চাইলে বসিয়ে দিল আয়াজ।কিন্তু কোনো কথা বলল না।
তাই আরশি ধীর কন্ঠে বলল,,,,,,,,,,,,,
---নায়ক সাহেব!!
রক্তিম চোখে তাকাল আয়াজ।চেপে ধরল আরশির দু গাল।হাত টা ও নাড়াতে পারছে না আরশি।আয়াজের শক্ত হাতের এতো জোরে চাপ নিতে পারছে না সে।ব্যাথায় কেঁদে দিল ।
গাল ছেড়ে দিল আয়াজ।দাঁতে দাঁত চেপে বলল,,,
--কাঁদছিস কেন?মরতে না চাইছিলি তো এখন একটু তেই ব্যাথা করছে তোর।এর চেয়েও অধিক যন্ত্রণা অপেক্ষা করছে তোর জন্য।তুই একটা খুনি। আমার সন্তান কে আমার অংশ কে খুন করতে চেয়েছিস তুই। এর শাস্তি তোকে অবশ্যই ভোগ করতে হবে।আয়াজ কখনও অপরাধীদের ছাড় দেয় না।
কথাটা বলে চলে গেল আয়াজ।পেটে হাত দিয়ে ফুফিয়ে কেঁদে উঠল আরশি।আয়াজের মতো আজ তার ও খুশির চেয়ে কষ্টই হচ্ছে বেশি।অজান্তেই নিজের সন্তান কে নিজের হাতে মেরে ফেলছিল সে।
--আমি ক্ষমার যোগ্য না বাবু।তোমার মা তোমায় মারতে চেয়েছিল।তোমার বাবা কে হার্ট করেছে তোমার মা।আমায় ক্ষমা করে দাও।প্লিজ আমায় ক্ষমা করে দিন নায়ক সাহেব,,,,,,,,,
কথাটা বলে কোনোমতে বিছানা থেকে নামল আরশি।শরীর কাপছে তার অনবরত। সামনের দিকে পা বাড়াতেই পড়তে নিলে দৌড়ে এসে সামলে নিল আয়াজ।কোলে উঠিয়ে নিয়ে তাচ্ছিল্য স্বরে বলল,,,,
---আবারও আমার সন্তান কে মারার চেষ্টা করছিস?নিজের জান তোর প্রিয় না হতে পারে তবে তোর আর আমার সন্তানের জান আমার খুব প্রিয়।তুই মরে গেলে তো আমার নিশ্বাস বন্ধ হয়ে যাবে।তাই তুই বেঁচে থাকবি তবে যন্ত্রণায় কাতর হয়ে।
থমকালো আরশি।এ কোন আয়াজ?যেই ছেলে তার জন্য কাল অব্দিও জীবন দিতে রাজি ছিল,,,যে ছেলে তার একটু কষ্ট সহ্য করতে পারত না, বাবা-মায়ের খুনির মেয়ে জেনে ও নিজের বুকের মাঝে আগলে রাখত সারাক্ষণ তার এমন আচরণ!!!!!!!
—————
ল্যাপটপে কাজ করে যাচ্ছে আয়াজ এক ধ্যানে। আরশি সেই কখন থেকে খাটে বসে আছে।নড়তে ও পারছে না।কোনোদিকে যেতে ও পারছে না।গত দুটো দিন ধরে আয়াজ এমন করছে।আয়াজের অনুমতি ব্যাতিত কোথাও যেতে দিচ্ছে না।আয়াজের ভাষ্য মতে আরশি নিজেকে তার বাচ্চা কে মেরে ফেলবে।এটা কেমন কথা বুঝতে পারছে না আরশি।
হ্যা সে না বুঝে কষ্ট পেয়ে ভুল একটা ডিসিশন নিয়ে নিয়েছে।তাই বলে এই না যে জানা সত্ত্বেও নিজের সন্তান কে মেরে ফেলবে সে।কিন্তু আয়াজ মানতে নারাজ।এমনকি হসপিটাল থেকে নিয়ে আসার পর গত দুদিন একটুও কথা বলার সুযোগ দেয় নি আরশি কে।নিজেও বলে নি।আরশি কিছু বলতে নিলেই এড়িয়ে যায় যাচ্ছে বার বার। কিন্তু আরশির যত্ন নিতে একটু ও কৃপণতা করছে না। কষ্টে বুক ফেটে কান্না আসছে আরশির। আয়াজের এমন কঠোর পরিবর্তন মেনে নিতে পারছে না সে।সারাক্ষণ রুমে দম বন্ধ হয়ে যাচ্ছে তার।একটু উঠতে নিলেই পাশ থেকে আয়াজের রাগী কন্ঠ ভেসে আসতেই থমকে গেল আরশি।
---স্টপ দেয়ার আরশি।(রাগী কন্ঠে)
আরশির মনে হলো কেউ তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করছে খুব জোরে। গত দু দিন ধরে আয়াজের মুখে যতবার আরশি ডাক শুনেছে ততবারই বুক টা ধুক করে উঠেছে।আয়াজের কন্ঠে "প্রিয়তা" ডাক শোনার জন্য মন আনছান করছে বার বার।দৃঢ় কন্ঠে বলল,,,
---আমি পানি খাব নায়ক সাহেব।রুমে পানি নেই।
--তোর উঠতে হবে না।এখানে বসে থাক।
চোয়াল শক্ত করে কথাটা বলল আয়াজ। ল্যাপটপ বন্ধ করে রুম থেকে বের হয়ে গেল পানি আনতে।আয়াজ যেতেই কেঁদে উঠল আরশি। আয়াজের এমন ব্যবহার ভালো লাগছে না তার।পুরোনো নায়ক সাহেব কে ফিরত চাই আরশি।যে নায়ক সাহেব কষ্ট দেয়া তো দূরে থাক তাকে ছাড়া কিছুই ভাবতে পারত না।বিছানা থেকে উঠে ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়াল সে।এক দৃষ্টিতে তাকিয়ে রইল কাঠগোলাপ গাছটার দিকে।ফুল গুলোর দিকে তাকিয়ে আরশির মনে হলো তার জীবন টাও ফুলগুলোর মতো।একসময় একদম ফুটন্ত ছিল সময় অতিবাহিত হওয়ার সাথে ঝড়ে গেছে। জীবন টা কে আবারও ফুটিয়ে তুলতে চায় সে।অতীতের সব কঠিন সত্য কে ভুলে বাঁচতে চায় তার নায়ক সাহেবের সাথে।নিজের একটা ভুলের জন্য আজ তার ও আয়াজের মাঝে এতো দূরত্ব।
কিভাবে আমি ভুলে গেলাম মানুষ টা আমায় কতো ভালোবাসে?ভালোবাসে বললে ভুল হবে আমি তো মানুষটার পুরো অংশ জুড়ে রয়েছি। আমি আপনাকে অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছি নায়ক সাহেব!আমি বুঝতে পারছি আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত। স্বার্থপর আমি।নিজের বাবার কুকর্মের কথা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চেয়েছি।আমি আপনার কথা ভাবি নি।ক্ষত বিক্ষত করেছি আপনার মনটাকে।আমি জানি আপনি রাগ করেছেন কষ্ট পেয়েছেন হয়তো আমায় কখনো ক্ষমা করবেন না তবুও আমি চেষ্টা করে যাব নায়ক সাহেব।আবারও হয়ে উঠব আপনার"" প্রিয়তা"""।--মনে মনে কথা গুলো ভাবছিল আরশি হাতে টান পড়তেই ছেদ পড়ল তার ভাবনায়।
হাত ধরে পাশের চেয়ার টা তে আরশি কে বসিয়ে দিল আয়াজ ।পানির গ্লাস টা বাড়িয়ে দিল আরশির দিকে।গ্লাস টা হাতে নিয়ে ঢকঢক করে পানিটা খেয়ে নিল আরশি।পাশের টেবিলে গ্লাসটা রেখে টেনে ধরল আয়াজের হাত টা।টেনে নিয়ে নিজের পেটে রাখল ।আয়াজের মুখের দিকে তাকিয়ে বলল,,,,,
---এই বাচ্চা টা আমাদের ভালোবাসার ফল নায়ক সাহেব।আমার গর্ভে বেড়ে উঠছে ওর ছোট্ট প্রাণটা।মা হয়ে ওকে মারার কথা আমি ভাবতেই পারি না।আর এমন কিছু ভুলে ও করব না যাতে আমার সন্তানের বিন্দুমাত্র ক্ষতি হয়।প্লিজ মুখ ফিরিয়ে রাখবেন না আমার থেকে।আপনার মুখ ফিরিয়ে রাখা আমার সহ্য হচ্ছে না।খুব কষ্ট হচ্ছে নায়ক সাহেব।মনে হচ্ছে এর থেকে মৃত্যু ও শ্রেয় ছিল।---কথাগুলো বলতে বলতে কেঁদে দিল আরশি।
রক্ত চক্ষু নিয়ে তাকালো আয়াজ।কষিয়ে একটা চড় মারল আরশির গালে।আয়াজের থাপ্পড়ে হতভম্ব হয়ে গেল আরশি।পুরোটা পৃথিবী এই মুহূর্তে অন্ধকার মনে হতে লাগল তার কাছে।গালে হাত দিয়ে দাড়িয়ে পড়ল সে।আয়াজ চলে যেতে নিলে পিছন থেকে জরিয়ে ধরল খুব শক্ত করে।নিজের মাথা ঠেকাল আয়াজের পিঠে।কাঁদো কাঁদো কন্ঠে বলে উঠল,,
---ভালোবাসি আমার বাবুর বাবাই। ভালোবাসি আপনাকে।
আলতো হেসে হাত টা সরিয়ে আরশির দিকে ফিরল আয়াজ।মুখের হাসিটা প্রশস্ত করে বলল,,,
---ঘৃণা করি আরশি।ঘৃণা করি তোমায়।আমার কাছে এখন মাত্র আমার বাচ্চার মা তুমি।এছাড়া আর কিছুই না।আমার প্রিয়তা হারিয়ে গিয়েছে।একদম আমার কাছে আসার চেষ্টা করবে না।আশা করি তোমার একটু হলেও লজ্জা আছে।
আয়াজের কথায় আরশির চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল।অশ্রুসিক্ত নয়নে আয়াজের দিকে তাকাতেই অন্য দিকে মুখ ফিরিয়ে নিল আয়াজ।সামনের দিকে পা বাড়াতেই চিল্লিয়ে উঠল আরশি।কান্না ভেজা কন্ঠে বলল,,,,,
--আমি তো ইচ্ছে করে ওমন করি নি নায়ক সাহেব।আমি কিভাবে আপনাকে মুখ দেখাব ভাবতে পারছিলাম না।নিজের বাবা যে এতো নিকৃষ্ট মানুষ সেটা জানতে পেরে ভিতরে ভিতরে মরে যাচ্ছিলাম আমি।একজন ধর্ষকের মেয়ে হয়ে কিভাবে আপনার সামনে দাঁড়াব সেটা ভাবতেই দম বন্ধ হয়ে আসছিল আমার।আমার এমন খারাপ ভাগ্য যে জীবনে এমন কঠিন, বিষাক্ত সত্যের সম্মুখীন হয়েছি।যদি কখনও কোনো মেয়ে জানে তার শাশুড়ী ধর্ষণ,,শ্বশুর খুন হয়েছে তার নিজের বাবার হাতে যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত জীবনে তাহলে সে কখনও তার স্বামী কে মুখ দেখাতে পারত না।আমি আপনাকে ক্ষত বিক্ষত করেছি,,আপনার মনে ফাটল ধরিয়েছি আপনাকে অবিশ্বাস করেছি তাই আমি অনুশোচনায় এমন একটা ডিসিশন নিয়ে ফেলেছিলাম।আমার ঐ মুহূর্তে মনে হচ্ছিল সবকিছু থেকে মুক্তি প্রয়োজন।ওই বাবা নামক নিকৃষ্ট মানুষ টার পাপের প্রায়শ্চিত্ত করার।বিশ্বাস করুন আমি একদমই বুঝি নি যে আমার পেটে আপনার অস্তিত্ব বেড়ে উঠছিল।আপনাকে ছাড়া আমি মরে যাব নায়ক সাহেব।প্লিজ আমায় ক্ষমা করুন।নিজের বুকের মাঝে আগলে নিন প্রিয়তা ডেকে।
কথাগুলো বলতে বলতে আরশি আয়াজের পা দুটো চেপে ধরল।একটু নুয়ে আরশিকে টেনে উঠাল আয়াজ।কোলে তুলে রুমে এনে বিছানায় শুয়ে দিয়ে মাঝে কোল বালিশ দিয়ে শুয়ে পড়ল আয়াজ । এইটা আজ নতুন না। হসপিটাল থেকে আসার পর থেকেই মাঝে কোলবালিশ রেখে ঘুমায় আয়াজ। একপাশে শুয়ে কাঁদতে লাগল আরশি।ভীষণ কষ্ট হচ্ছে তার।যেই মানুষটার বুকে ঘুমাত প্রতি রাত সেই মানুষ টা আজ দেয়াল টেনেছে তাদের মাঝে।কাঁদতে কাঁদতে এক সময় ঘুমিয়ে পড়ল আরশি।আরশি ঘুমিয়ে যেতেই চোখ মেলে তাকাল আয়াজ।মাঝখান থেকে কোল বালিশ টা সরিয়ে আরশি কে টেনে নিজের বুকে আনল।শক্ত করে জরিয়ে ধরে মাথায় চুমু একে দিল।চোখ দুটো বন্ধ করতেই তার গাল থেকে ও গড়িয়ে পড়ল দু ফোটা অশ্রু। দৃঢ় কন্ঠে বলে উঠল,,,,
---ভালোবাসি প্রিয়তা।যতদিন আয়াজ বাঁচবে ততদিন আয়াজের বুকেই থাকবে তুমি।যদি কখনো আয়াজের নিঃশ্বাস টা বন্ধ হয়ে যায় তবে তোমার নিঃশ্বাস টা ও যেন বন্ধ হয়ে যায়।আমি মরার পরও যেন অন্য কারো না হতে পারো।তুমি শুধু আয়াজের হৃদয়হরণী । যাকে হৃদয়ে জায়গা দিয়ে তালাবদ্ধ করেছি আমি।আমার ঘৃণা,, অবহেলা সব সহ্য করেও তোমায় আমার সাথেই নিশ্বাস নিতে হবে।আমার শীতল মনে আগুন জ্বালানোর শ্বাস্তি ভোগ করতে হবে।সারাজীবন এই আয়াজের গভীর প্রণয়ে আবদ্ধ হয়ে থাকতে হবে।